সেপ্টেম্বরের আগে ১৮ বছরের ঊর্ধ্বে করোনা টিকা নয়? অন্ধ্র সরকারের ঘোষণায় তীব্র চাঞ্চল্য

সেপ্টেম্বরের আগে ১৮ বছরের ঊর্ধ্বে করোনা টিকা দেওয়া সম্ভব নয়, বলছে অন্ধ্র সরকার

গোটা দেশজুড়ে লাগামহীন ভাবে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এদিকে করোনাকে বাগে আনতে ১ মে থেকে গোটা দেশব্যাপী সমস্ত প্রাপ্ত বয়ষ্কদের টিকাকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। কিন্তু কেন্দ্রীয় ভাবে এক সিদ্ধান্ত নেওয়া হলেও কিছু জটিলতার কারণে অন্ধ্রপ্রদেশে এই প্রক্রিয়া সেপ্টেম্বরের আগে শুরু হবে না বলে মনে করা হচ্ছে। তবে এই দেরির পিছনে এদিনই ব্যাখ্যাও দিতে দেখা যায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগণমোহন রেড্ডিকে।

সেপ্টেম্বরের আগে ১৮ বছরের ঊর্ধ্বে করোনা টিকা নয়? অন্ধ্র সরকারের ঘোষণায় তীব্র চাঞ্চল্য

প্রসঙ্গত উল্লেখ্য, অন্ধ্রে বর্তমানে ৪৫ বছরের বেশি বয়সের সমস্ত মানুষের করোনা টিকাকরণ চলছে। জগনমোহনের বক্তব্য অনুসারে ৪৫ বছরের বেশি বয়সী মানুষদের দুটি ডোজের টিকাকরণ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ১৮ থেক ৪৫ বছর বয়সী মানুষদের টিকাকরণ সম্ভব নয়। তা পরবর্তী পর্যায়ের টিকাকরণ শুরু হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় গড়িয়ে যেতে পারে। তবে এই ক্ষেত্রে রাজ্যে টিকা ঘাটতির কথাও ফের স্মরণ করার তিনি। সেই সঙ্গে ভারতের টিকা উৎপাদন ক্ষমতার দিকেও আঙুল তুলতে দেখা যায় তাকে।

সম্প্রতি টিকাকরণ নিয়ে রাজ্যের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক চলাকালীন এই কথা বলতে শোনা যায় অন্ধ্রের মুখ্যমন্ত্রীকে। জগনমোহনের যুক্তি অনুসারে বর্তমানে ভারত প্রতি মাসে ৭ কোটি টিকা ডোজ উৎপাদন করে। কিন্তু ১৮ থেকে ৪৫ বছর বয়সী প্রায় ৬০ কোটি ভারতীয়কে দুটি টিকা ডোজ দিতে গেলে ১২০ কোটি ভ্যাকসিন দরকার। তাই বাস্তবিক ভাবে দেখলেও দুই দেশীয় টিকা দিয়ে কাজ চালাতে গেলে দেরি হবেই বলে মত তাঁর। এদিকে গত ২৪ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে করোনার কবলে পড়েছেন ১৪ হাজার ৭৯২ জন। মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ছুঁইছুঁই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+