Diwali Explosion: আইইডি সমান 'চকলেট বোমা' দীপাবলিতে কাড়ল প্রাণ! বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ, আহত আরও ৬
Diwali Explosion: দীপাবলিতে মর্মান্তিক দুর্ঘটনা। 'চকলেট বোমা' ফেটে মৃত্যু একজনের। আহত হয়েছেন ৬ জন। ২ জনের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ইলুরু জেলায়। বিস্ফোরণের (Explosion) মুহূর্ত ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।
সিসিটিভি ফুটেজে (CCTV footage) দেখা গিয়েছে, দীপাবলির বাজির বস্তা (Diwali Firecrackers) নিয়ে রাস্তা ধরে আসছিল একটি স্কুটার। স্থানীয় একটি মন্দিরের পাশে রাস্তায় গর্ত ছিল। সেই গর্তে চাকা পড়তেই স্কুটার উল্টে যায়। সঙ্গে সঙ্গে মাটিতে চকলেট বোমাগুলি পড়ে বিস্ফোরণ ঘটে।

চকলেট বোমা দাবি করা হলেও সূত্রের খবর, বোমাগুলি প্রায় একেকটি আইইডি বিস্ফোরক (IED Bombs) সমান তীব্র ছিল। গলি ধরে স্কুটারটি মেন রোডে যাওয়ার উদ্দেশ্যে আসছিল। মোড়ের মাথায় জড়ো হয়েছিলেন বেশ কয়েকজন যুবক। বিস্ফোরণের তীব্রতায় কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
সিসিটিভিতে কানে হাত দিয়ে দুই যুবককে দৌড়ে পালাতে দেখা যায়। বিস্ফোরণের প্রবল শব্দে তারা কোনওমতে পালিয়ে বাঁচেন। চারপাশে প্রচুর টুকরো কাগজও উড়তে দেখা যায়। এমনকি বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছিটিয়ে যায় স্কুটারের বিভিন্ন যন্ত্রাংশ। আশেপাশের বাড়ি থেকে সাহায্য়ার্থে এগিয়ে আসেন স্থানীয়রা।
ঘটনাস্থল থেকে উঠে এসেছে ভয়াবহ একাধিক ছবি। জানা গিয়েছে মৃত ওই স্কুটার চালকের নাম সুধাকর। বিস্ফোরণে সারা দেহে ক্ষত হয়ে এদিক ওদিক ছিটিয়ে রয়েছে দেহাংশ। রাস্তায় রক্তের চাপ চাপ দাগ।
অপরদিকে, জখম ৬ জনকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কী কারণে বিস্ফোরণ, বস্তায় কী ধরনের বাজি ছিল তা নিয়ে কিছু জানায়নি পুলিশ।












Click it and Unblock the Notifications