Andhra Pradesh: চন্দ্রবাবুর ডেপুটি পদে বসতে চলেছেন এই দক্ষিণী তারকা, কী হতে চলেছে অন্ধ্রের রাজনৈতিক ক্ষমতায়ন
অন্ধ্রপ্রদেশে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ওয়াইএসআর কংগ্রেস। চন্দ্রবাবু বসতে চলেছেন মুখ্যমন্ত্রী পদে। আগামীকাল তাঁর শপথ গ্রহন অনুষ্ঠান। এরই মধ্যে তাঁর মন্ত্রিসভা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শোনা যাচ্ছে পবন কল্যাণ হতে চলেছেন তাঁর উপমুখ্যমন্ত্রী।
ইতিমধ্যেই কেন্দ্রে এনডিএ সরকারের শরিক হয়েছে টিিডপি। অর্থাৎ মোদী সরকার গড়ার সহযোগী দল এখন টিডিপি। এদিকে আবার অন্ধ্রেও সরকার গড়ার প্রস্ততি শুরু করে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু। দক্ষিণী তারকা পবন কল্যাণ নাকি ঘনিষ্ঠ মহলে ইচ্ছে প্রকাশ করেছেন যে তিনি উপমুখ্যমন্ত্রী পদে বসতে চান। নাইডু তাতে কতটা সম্মত হবেন সেটাই এখন দেখার।

আগামীকাল সকাল ১১টা ২৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেহেন টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। একই সঙ্গে শপথ নেবেন পবন কল্যাণও। মনে করা হচ্ছে সেদিনই হয়তো উপমুখ্যমন্ত্রী পদে তাঁকে বসানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যাবে। এখন অবশ্য সবটা নিয়েই জল্পনা চলছে রাজনৈতিক মহলে। আজই সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এনডিএ জোটের নেতারা।
আগামীকাল নাইডুর সঙ্গে টিডিপির একাধিক মন্ত্রী শপথ নেবেন। ইতিমধ্যেই চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অন্ধ্রপ্রদেশে। বিজয়ওয়াড়ায় বসবে শপথ গ্রহনের অনুষ্ঠান। সেখানে এনডিএ-র জোট শরিক নেতারাও উপস্থিত থাকবেন। শোনা যাচ্ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাকি নাইডুর শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
১৯৯৫ সালে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু। সেসময় অবিভক্ত অন্ধ্রপ্রদেশ ছিল। পর পর ২ বার মুখ্য মন্ত্রী হয়েছিলেন নাইডু। তারপরে ভাগ হয়ে যায় অন্ধ্রপ্রদেশ। তখনও তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন। অন্ধ্র এবং তেলেঙ্গানা ভাগের পর প্রথম নির্বাচনে ধরাশায়ী হয়েছিল টিডিপি। সেসময় ক্ষমতায় বসে ওয়াইএসআর কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন জগন্মোহন রেড্ডি। তারপরে আবার ক্ষমতায় ফিরলেন নাইডু।












Click it and Unblock the Notifications