ভাঁড়ারে টান, জরুরিভিত্তিতে কেন্দ্রের থেকে ১ কোটি করোনা টিকা চাইছে অন্ধ্র

জরুরিভিত্তিতে কেন্দ্রের থেকে ১ কোটি করোনা টিকা চাইছে অন্ধ্র

উদ্বেগজনক পরিস্থিতির মাঝেও দৈনিক করোনা টিকাকরণের গতিতে আমেরিকাকে ছাঁপিয়ে গিয়েছে ভারত। এদিকে একদিকে যখন সংক্রমণের ধার বাড়াচ্ছে মারণ ভাইরাস, তখন করোনা রুখতে বদ্ধপরিকর কেন্দ্র সরকারও। এদিকে এরমাঝে টিকা ভাঁড়ারে টান পড়ায় ফাঁপরে পড়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। সূত্রের খবর, ইতিমধ্যেই স্টক শেষ হয়ে যাওয়ায় জরুরিভিত্তিতে কেন্দ্রের থেকে ১ কোটি করোনা টিকা চাইছে অন্ধ্রপ্রদেশ।

ভাঁড়ারে টান, জরুরিভিত্তিতে কেন্দ্রের থেকে ১ কোটি করোনা টিকা চাইছে অন্ধ্র

এদিকে অন্ধ্রের এক শীর্ষ স্বাস্থ্য অধিকর্তা জানাচ্ছেন বর্তমানে প্রত্যহ রাজ্যে প্রায় ১.৩০ লক্ষ মানুষকে করোনা টিকা দেওয়া হচ্ছে। অথছ আজ পর্যন্ত রাজ্যের ভাঁড়ারে পড়ে রয়েছে আর মাত্র ৩.৭ লক্ষ ডোজ। তবে কেন্দ্রের তরফে জরুরি ভিত্তিতে টিকা পাঠানো না হলে গোটা প্রক্রিয়া থমকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তবে গোটা রাজ্যেই মানুষের মধ্যে যে টিকা ভয় কাজ করছে তাও ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছে অন্ধ্র সরকার। অন্যথায় আরও বেশি মাত্রায় টিকার চাহিদা থাকতো বলে মত ওয়াকিবহাল মহলের।

অন্যদিকে অন্ধ্রের পাশাপাশি একই ধরণের চাহিদার কথা জানিয়েছে মহারাষ্ট্রও। দ্রুত টিকা না পাঠালে আগামী তিন দিনের মধ্যে সেখানেও টিকাকরণ প্রক্রিয়া থমে যাবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এদিকে দৈনিক সংক্রমণে ফের নিত্য নতুন রেকর্ড করছে ভারত। এমনকী গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা কবলে পড়েছেন ১.১৫ লক্ষের বেশি মানুষ। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। যার সিংহভাগই আবার মহারাষ্ট্রের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+