সদ্য বিবাহিত মেয়েকে হাজার কেজির মাছ দিলেন বাবা, উপহারের বহর দেখে অবাক শ্বশুরবাড়ি
সদ্য বিবাহিত মেয়েকে হাজার কেজির মাছ দিলেন বাবা
বিচিত্র এই ভারতবর্ষ, যার কোণায় কোণায় লুকিয়ে রয়েছে অজানা সব রীতি–রেওয়াজ। আর এইসব রীতি রেওয়াজের কারণেই বৈচিত্র্যময় হয়ে উঠেছে আমাদের এই দেশ। বিশেষ করে বিয়ে নিয়ে আমাদের সমাজে বহু রীতি–নিয়ম রয়েছে। সেরকমই তেলেগু রীতিতে অসাধা মাসাম হল সদ্য বিবাহিতদের জন্য উল্লেখযোগ্য পবিত্র মাস। এই রীতি অনুযায়ী নববধূ এই সময় তাঁর অভিভাবকদের কাছ থেকে প্রচুর উপহার পেয়ে থাকেন। তেমনই এক সদ্য বিবাহিত কন্যাকে তাঁর বাবা মস্ত বড় একটি মাছ উপহার দিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে চমকে দিয়েছেন। প্রসঙ্গত, বিয়ের সময় বাবারা তাঁর কন্যাদের নিজেদের উজাড় করেই সবকিছু দিয়ে থাকেন। ব্যতিক্রম হল না এখানেও।

সদ্য বিবাহিত কন্যাকে উপহার বাবার
তবে মাছের সঙ্গে কন্যাকে সবজি, নানান ধরনের আচার ও মিষ্টিও উপহার দিয়েছেন তিনি। অন্ধ্রপ্রদেশে এক বাবা তাঁর সদ্য বিবাহিত কন্যাকে উপহার দেওয়ার পর তা নিয়ে গোটা শহরে চর্চা শুরু হয়।

উপহারের বহর
রাজামুন্দ্রির খ্যাতনামা ব্যবসায়ী বাটুলা বলরাম কৃষ্ণ ১০০০ কেজি ওজনের বিরাট মাছ, হাজার কেজি সবজি, ২৫০ কেজি চিংড়িমাছ, ২৫০ কেজির মুদিখানার সামগ্রী, ২৫০ বোতল আচার, ২৫০ কেজি মিষ্টি, ৫০টি মুরগি, ১০টি ছাগল মেয়ের শ্বশুরবাড়ি পুদুচেরির ইয়ানামে পাঠিয়েছেন।

প্রথম অসাধাম পালন
সম্প্রতি বাটুলা বলরামের কন্যা প্রত্যুষাকে বিয়ে করেছেন ইয়ানামের আর এক খ্যাতনামা ব্যবসায়ীর ছেলে পবন কুমার। এই দম্পতি বিয়ের পর তাঁদের প্রথম অসাধাম পালন করছেন।

ট্র্যাক ভর্তি উপহার
মেয়ের প্রথম অসাধাম তাই প্রত্যুষার বাবা ঠিক করেছেন যে তাঁর মেয়ের জন্য সবকিছু একটু বিশেষভাবে আয়োজন করবেন। আর তাই এই বিশাল উপহারের ঝুলি তিনি তাঁর মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়েছেন। ট্র্যাক ভর্তি উপহার যখন প্রত্যুষার বাড়িতে আসে, তাঁর শ্বশুরবাড়ির লোকজনও তা দেখে তাজ্জব হয়ে যায়।












Click it and Unblock the Notifications