৫ জনকে উপমুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে নজিরবিহীন মন্ত্রিসভা গড়লেন জগন্মোহন
এক–দু'জন নন, পাঁচ জনকে উপমূখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন অন্ধ্রপ্রদেশের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দিয়েই চলেছেন তিনি। প্রথম দিনেই সরকারি আধিকারিকদের বেআই
এক-দু'জন নন, পাঁচ জনকে উপমূখ্যমন্ত্রীর আসনে বসিয়েছেন অন্ধ্রপ্রদেশের নব নিযুক্ত মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। ক্ষমতায় আসার পর থেকে একের পর এক চমক দিয়েই চলেছেন তিনি। প্রথম দিনেই সরকারি আধিকারিকদের বেআইনি মদের ব্যবসা নিয়ন্ত্রণে কড়া নির্দেশ দিয়েছে। তারপরেই রাজ্যে সিবিআইয়ের তদন্তের উপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন। তার পরেই পাঁচ জন উপমুখ্যমন্ত্রী নিয়োগ।

২৫ জনের মন্ত্রিসভায় ৫ জন উপমুখ্যমন্ত্রী এমন নজিরবিহীন কাণ্ড আগে কখনও ঘটেছে কিনা সন্দেহ। এই পাঁচ জন উপ মুখ্যমন্ত্রীর পাঁচজনই সমাজের এক একটি শ্রেণির প্রতিনিধি। তপশিলি জাতি, তপশিলি উপজাতি, পিছিয়ে পড়া শ্রেণি, সংখ্যালঘু শ্রেণি এবং কাপু সম্প্রদায়ের।
শুক্রবার সকালে নিজের বাসভবনে মন্ত্রিসভার সকলকে নিয়ে বৈঠক করেন জগন্মোহন। তারপরেই এই পাঁচ উপমুখ্যমন্ত্রী নিয়োগের কথা ঘোষণা করেন তিনি। শনিবার সকাল ১১.৪৯ মিনিটে অমরাবতীতে এই মন্ত্রীরা শপথ নেবেন। এর পরেও জগন্মোহনের মন্ত্রিসভায় রেড্ডি সম্প্রদায়কে তেমন গুরুত্ব না দেওয়ায়, প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতে অবশ্য জগন জানিয়েছেন, এই মন্ত্রিসভার কাজকর্ম ২ বছর পর পর্যালোচনা করা হবে। তখন নতুন করে সাজানো হতে পারে মন্ত্রিসভা। এর আগে চন্দ্রবাবু নাইডুর দু্জন উপ মুখ্যামন্ত্রী ছিলেন। কিন্তু এক ধাক্কায় ৫ জন উপমুখ্যমন্ত্রী সত্যিই নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications