অক্টোবর থেকে খুলছে কলেজ, করোনা পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

অক্টোবর থেকে খুলছে কলেজ, করোনা পরিস্থিতির মধ্যেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতির মধ্যেই অক্টোবর মাস থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নিল অন্ধ্র প্রদেশ সরকার। অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে কলেজে ক্লাস শুরু সিদ্ধান্ত নিেয়ছে অন্ধ্রে ওয়াইএসআর কংগ্রেস সরকার। তার জন্য গাইডলাইন ঠিক করতে দফায় দফায় মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি।

কবে খুলছে কলেজ

কবে খুলছে কলেজ

করোনা সংক্রমণের কারণে দীর্ঘ ৪ মাস ধরে বন্ধ রয়েছে গোটা দেশের সব স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান। একাধিক বোর্ড পরীক্ষা বাতিল করা হয়েছে। স্কুল কলেজ কবে খোলা হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনা সংক্রমণের জেরে প্রবল ধাক্কা খাচ্ছে পড়ুয়াদের পড়াশোনা।

অক্টোবরে খুলছে কলেজ

অক্টোবরে খুলছে কলেজ

অক্টোবর মাস থেকে খুলছে কলেজ। এমনই সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্র প্রদেশ সরকার। কলেজ খোলা নিয়ে গাইডলাইন কী হবে তা নিয়ে দফায় দফায় মন্ত্রিসভার আলোচনায় বসেছে। ৩ বছরের ও ৪ বছরের ডিগ্রি কোর্সের ক্লাস শুরুর কথা বলা হয়েছে। তবে সুনির্দিষ্ট করোনা বিধি মেনেই হবে ক্লাস এমনই জানানো হয়েছে।

 করোনা সংক্রমণ বাড়ছে

করোনা সংক্রমণ বাড়ছে

গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে হু হু করে। ইতি মধ্যেই গোটা দেশে আক্রান্তের সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ভারতে করোনা পরীক্ষা অনেকটাই কম হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে হু। ৫ রাজ্যে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি বলে জানিয়েেছ স্বাস্থ্যমন্ত্রক।

 অন্ধ্রে বাড়ছে করোনা

অন্ধ্রে বাড়ছে করোনা

অন্ধ্র প্রদেশেও করোনা সংক্রমণ বাড়ছে। এই পরিস্থিতিতে কলেজ খোলার সিদ্ধান্ত কতটা নিরাপদ হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি রাজ্য সরকার। সবটাই আলোচনার স্তরে রয়েছে। কলেজ কমিটি গুলিকে এই নিয়ে ভাবনা চিন্তা করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+