দশম শ্রেণির ছাত্রের গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে খুন করা হল, নৃশংসতা অন্ধ্রপ্রদেশে

দশম শ্রেণির এক ছাত্রের গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারা হল। এই নৃশংস ও চাঞ্চল্যকর ঘটনা ঘটল অন্ধ্রপ্রদেশের বাটপলা জেলায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ বছর বয়সি দশম শ্রেণির ছাত্রের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় তাঁর।

অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলায় দশম শ্রেণির ওই ছাত্রের বোনকে উত্ত্যক্ত করছিলেন এক ব্যক্তি। ওই কিশোর তখন তার প্রতিবাদ করেছিল। তারপরই উত্তক্তকারী ওই ব্যক্তি দশম শ্রেণির ছাত্রকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম অমরনাথ। তার বয়স ১৫।

দশম শ্রেণির ছাত্রের গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে খুন

পুলিশ জানিয়েছে, আগুনে দগ্ধ ওই ছাত্রকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ভেঙ্কি' নামে একজন-সহ তিনজনের নাম বলেছিল। তারাই ওই কিশোরের গায়ে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারে বলে তার পরিবারের অভিযোগ। অমরনাথের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২১ বছর বয়সি ভেঙ্কটেশ্বর ওরফে ভেঙ্কি তার বোনকে উত্ত্যক্ত করছিল।

বোনকে উত্তক্ত করায় অমরনাথ মুখোমুখি হয়েছিল ভেঙ্কটেশ্বরের। তাদের মধ্যে উত্তপ্ত কথোপকোথন হয়। অন্ধ্রপ্রদেশের বাপটলার পুলিশ অফিসার ভাকুল জিন্দাল বলেন, একটি হত্যার মামলা দায়ের করা হয়েছে। পকসো আইনের অধীনে আরেকটি মামলাও দায়ের করা হয়েছে।

খুন হওয়া ছাত্রের বোনকে হয়রানির শিকার হতে হয়েছিল ভেঙ্কটেশ্বর দ্বারা। তারপর ভেঙ্কটেশ ও তার দলবদল ওই কিশোরীর দাদাকে নৃশংস হত্যা করে। তদন্তকারী অফিসার বলেন, তাঁরা অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। প্রতিবেশীদেরও জিজ্ঞাসাবাদ করেছেন। জানিয়েছেন, অবিলম্বে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+