দুর্নীতির মামলায় বড় পদক্ষেপ! ভোরে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

ভোরে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অন্ধ্রপ্রদেশের সিআইজি টিডিপি প্রধানকে দুর্নীতির মামলায় গ্রেফতার করেছে। তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নান্দিয়াল হাসপাতালে এয়ারলিফ্ট করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে যেতে অস্বীকার করায় ক্যাম্পেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়। এদিন তাঁকে আদালতে হাজির করানো হবে।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার চন্দ্রবাবু নাইডু নান্দিয়াল জেলার বনগানাপল্লীতে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সভার পরে তিনি ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। শনিবার ভোর সাড়ে তিনটে নাগাদ চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করতে অন্ধ্রপ্রদেশের সিআইডি ভ্যানিটি ভ্যানের কাছে পৌঁছে যায়। কিন্তু দলীয় কর্মীরা গাড়িটেকে ঘিরে ফেলে, ফলে সেই সময় সিআইডি তাঁকে গ্রেফতার করতে পারেনি।

 দুর্নীতির মামলায় বড় পদক্ষেপ! ভোরে গ্রেফতার অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

সেখানে থাকা টিডিপি নেচা ও অন্ধ্রপ্রদেশ পুলিশের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। পরে চন্দ্রবাবু নাইডু সকাল ছটার দিকে ভ্যান থেকে নেমে পুলিশের সঙ্গে আলোচনা শুরু করেন। জানা গিয়েছেন, চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করতে ভারতীয় দণ্ডবিধির ৫১ ধারা অনুযায়ী নোটিশ জারি করা হয়েছিল।

চন্দ্রবাবু নাইডুর মামলায় পুলিশের কাছে বিস্তারিত জানতে চাইলে, তারা তা বলতে অস্বীকার করে জানায় বিষয়টি আদালতে জানানো হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, নাইডুকে জেলা করে মামলায় বিস্তারিত তথ্য ও রিমান্ড রিপোর্ট দেওয়া হবে। নাইডু পুলিশকে সহযোগিতা করতে রাজি হয়েছেন বলে জানা গিয়েছে।

এর আগে অবশ্য চন্দ্রবাবু নাইডুকে স্কিল ডেভেলপমেন্ট কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত করা হয়েছিল। সেই মামলায় ২৫০ কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ আধিকারিকরা নাইডুর আইনজীবীদের স্কিল ডেভেলপমেন্ট মামলায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের জারি করা এফআইআর কপি এবং অন্য আদেশের বিবরণ দিয়েছেন।

চন্দ্রবাবু নাইডু ও তাঁর আইনজীবীরা তদন্তকারী সংস্থাকে প্রাথমিক প্রমাণ সরবরাহ করতে অনুরোধ করেছিলেন। যা কিনা এফআইআরে উল্লেথ করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিআইডি আধিকারিকদের প্রশ্ন করেছিলেন, মামলায় জড়ির থাকার বিষয়ে কোনও তথ্য না দিয়ে কীভাবে তাঁকে গ্রেফতার করা যায়। অন্ধ্রপ্রদেশের সিআইডির তরফে জানানো হয়েছে, তদন্ত প্রাথমিক পর্যায়ের রয়েছে। সমস্ত বিবরণ রিমান্ড রিপোর্টে দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+