করোনা মহামারীর মাঝেই পেনশনের হোম ডেলিভারি! পালন হচ্ছে ইপিএফও-র নির্দেশ
করোনা মহামারী সংকটকালে যাতে পেনশন হোল্ডারদের কোনও অসুবিধা না হয় তার জন্য আগেই একটি ঘোষণা করেছিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। ইপিএফও নির্দেশ দেয় যেন পেনশন হোল্ডাররা তাদের মাসিক পেনশন সময়মতো পেয়ে যান।

বাড়িতে বাড়িতে গিয়ে পেনশননের টাকা দেওয়া শুরু হল
আর সেই মতো এবার বাড়িতে বাড়িতে গিয়ে পেনশননের টাকা দেওয়া শুরু হল অন্ধ্রপ্রদেশে। অন্ধ্রের মোট ৫৯ লক্ষ পেনশনধারী এর ফলে লাভবান হবে বলে জানা গিয়েছে। করোনা ভাইরাসের জেরে লকডাউন চলছে, তবে হাতে পেনশনের টাকা পৌঁছে যাওয়ায় এখন অতটা সমস্যায় পড়তে হবে না এই পেনশনধারীদের।

অন্ধ্রে নতুন করে ৪৩ জনের শরীরে করোনা
অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার রাত নটা থেকে বুধবার সকাল নটা পর্যন্ত নতুন করে ৪৩ জনের শরীরে করোনার হদিশ পাওয়া গিয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৭। দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পর সারা দেশেই করোনার প্রকোপ ছড়িয়ে গিয়েছে হঠাৎ করেই। অন্ধ্রও সেই ঝড়ে প্রকোপে পড়েছে।

করোনার মাঝেই ফিল্ড অফিসারদের নির্দেশ
ইপিএফও প্রতিমাসে ৬৫ লক্ষ পেনশনহোন্ডারকে পেনশন দেয়। বর্তমানে করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় দেশের বিভিন্ন স্থানে লক ডাউন ঘোষণা হয়েছে। শ্রম মন্ত্রক বিবৃতি মারফত জানিয়েছে, এই পরিস্থিতিতে যেন পেনশন হোল্ডারদের কোনও রকম হয়রানি না হয় তার জন্য সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড কমিশনার ইপিএফও ফিল্ড অফিসারদের নির্দেশ দিয়েছেন।

সময়মতো পেনশন হোল্ডারদের সাহায্য
ইপিএফও তিনটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালায়, সেগুলি যথাক্রমে-ইপিএস, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এবং ডিপোজিট লিংক ইনসিওরেন্স। ইপিএফ এর অধীনে রয়েছে ছয় কোটি সদস্য। এইজন্য কমিশনার নির্দেশ দিয়েছেন, ব্যাঙ্কের কাছে যেন আগেভাগেই মাসিক পেনশন বাবদ যা পাঠানোর তা পাঠিয়ে দেওয়া হয়। যাতে পেনশন হোল্ডারদের সময়মতো তা হাতে পেতে কোন ও অসুবিধা না হয়।












Click it and Unblock the Notifications