অবসরের ৩দিন আগে গ্রেফতার পুর আধিকারিক, বাজেয়াপ্ত ৫০০ কোটির বেহিসেবি সম্পত্তি

অবসরগ্রহণের তিন আগে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে এক পুরসভা আধিকারিককে অন্ধ্র্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা।

অবসরগ্রহণের তিন আগে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি রাখার অভিযোগে এক পুরসভা আধিকারিককে অন্ধ্র্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে গ্রেফতার করল দুর্নীতি দমন শাখা। ওই আধিকারিকের কাছে ৫০০ কোটিরও বেশি মূল্য়ের সম্পত্তি থাকার অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেফতার করা হয়েছে গত সোমবার। বুধবারই অবসর নিচ্ছেন তিনি। গোল্লা ভেঙ্কটা রঘুরামি রেড্ডির বিশাখাপত্তনমের বাড়ি ছাড়াও রাজ্যজুড়ে তাঁর আরও ১৫টি জায়গায় সম্পত্তিতে অভিযান চালানো হয়েছে।

অবসরের ৩দিন আগে গ্রেফতার পুর আধিকারিক, বাজেয়াপ্ত ৫০০ কোটির বেহিসেবি সম্পত্তি

অবসরগ্রহণ উপলক্ষে নিজের সমস্ত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের নিয়ে বিদেশে একটি গ্র্যান্ড পার্টি দেওয়ার আয়োজন করেছিলেন রেড্ডি। প্রত্যের জন্য বিমানের টিকিটও তিনিই বুক করিয়েছিলেন বলে জানা গিয়েছে। এছাড়াও তাঁর শিরড়িতে সাঁই সুরজকুণ্ড নামে নিজের একটি হোটেল রয়েছে। বিজয়ওয়াড়ার কাছে ৩০০ একর জমি রয়েছে। তাঁর বাড়ি থেকেই নগদ ৫০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কৃষ্ণা জেলায় তাঁর নামে একটি ১১ একর আমবাগান রয়েছে। বেলপুরে তাঁর ১৬টি ফ্ল্যাট রয়েছে। বাড়িতে তাঁর ওয়াশিং মেশিন থেকে কয়েক কেজি সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত হয়েছে।

অবসরের ৩দিন আগে গ্রেফতার পুর আধিকারিক, বাজেয়াপ্ত ৫০০ কোটির বেহিসেবি সম্পত্তি

এসিবি ডিরেক্টর জেনারেল আর পি ঠাকুর জানিয়েছেন, সোমবার সকালে শুরু হওয়া অভিযান মঙ্গলবার পর্যন্তত চলতে থাকে। এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ৫০০ কোটিরও বেশি। তবে এখনও ব্যাঙ্ক লকারগুলি খোলা বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। সেগুলি থেকে তাঁর আয় বহির্ভূত সম্পত্তির পরিমাণ আরও অনেকটাই বাড়বে বলে জানিয়েছে এসিবি-র ডিরেক্টর জেনারেল। গোল্লা রেড্ডির মাসিক আয় প্রায় ১ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাহলে এত পরিমাণ সম্পত্তি তাঁর কীভাবে হল তা জানতে গোল্লা রেড্ডিকে জেরা করা হচ্ছে।

অবসরের ৩দিন আগে গ্রেফতার পুর আধিকারিক, বাজেয়াপ্ত ৫০০ কোটির বেহিসেবি সম্পত্তি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+