বাড়ছে কৃষ্ণার জল, চন্দ্রবাবুকে বাড়ি ছাড়তে বলল অন্ধ্র সরকার
গত কয়েক দিনের প্রবল বর্ষেণে ফুঁসছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণানদী। অমরাবতীতে সেই নদীর পাড়েই এখন একটি ভাড়া বাড়িতে থাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
গত কয়েক দিনের প্রবল বর্ষেণে ফুঁসছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণানদী। অমরাবতীতে সেই নদীর পাড়েই এখন একটি ভাড়া বাড়িতে থাকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। কিন্তু নদী যে ভাবে ফুঁসছে তাতে বিপদ রয়েছে বুঝতে পেরে আগে থাকতেই চন্দ্রবাবু নাইডুকে বাড়িটি ছাড়ার অনুরোধ করেছে অন্ধ্র সরকার।

ইতিমধ্যেই সরকারি তরফে একটি নোটিসও পাঠানো হয়ে গিয়েছে। যে বাড়িটিতে চন্দ্রবাবু নাইডু রয়েছেন, সেই বাড়িটির কাছেই একটি কলা বাগান রয়েছে। কৃষ্ণানদীর জল পাড় ছাপিয়ে সেই কলা বাগানে ঢুকে পড়েছে। আর একটু বৃষ্টি হলে সেই জল চন্দ্রবাবু নাইডুর ভাড়াবাড়িতে ঢুকে পড়বে।
অন্ধ্র সরকারের দাবি, যে বাড়িটিতে চন্দ্রবাবু নাইডু রয়েছেন, সেই বাড়িটি নিয়ম নেমে তৈরি হয়নি। নদীর পাড়ে হওয়া সত্ত্বেও যে উচ্চতায় বাড়িটি থাকা উচিত সেই উচ্চতায় সেটি নেই। সাধারণত বন্যার জল ২২.৬ মিটার পর্যন্ত উঠে যাওয়ার কথা। সেই হিসেব করেই নদীর পাড়ে বাড়ি তৈরি করার অনুমতি দেয় সরকার। কিন্ত চন্দ্রবাবু নাইডু যে বাড়িটিতে এখন রয়েছেন সেটির ১৯ মিটার উঁচু থেকে তৈরি করা হয়েছে। এক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে দাবি অন্ধ্র সরকারের।
এর আগেও জগন্মোহন রেড্ডি ক্ষমতায় আসার পরেই কৃষ্ণানদীর পাড়ে তৈরি এরকমই একটি বাড়ি ভেঙে দিয়েছেন। কারণ সেটি নিয়ম মেনে তৈরি করা হয়নি।
জগন্মোহন রেড্ডি ক্ষমতায় আসার পরেই বাসস্থান হারিয়েছেন চন্দ্রবাবু নাইডু। সরকারি বাসভবন ছেড়ে অমরাবতীতে এই বাড়িটি ভাড়া করে থাকছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বন্যার কারণে সেখান থেকে এবার সরে যেতে বলা হয়েছে তাঁকে।












Click it and Unblock the Notifications