Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রদবদলের আগে মন্ত্রিসভা ভেঙে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি

হওয়ার কথা ছিল মন্ত্রিসভায় রদবদল৷ কিন্তু সে পথে হাঁটার আগেই মন্ত্রিসভায় ভেঙে দিলেন মুখ্যমন্ত্রী। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি বৃহস্পতিবার বড় ধরনের রদবদলের আগে রাজ্য মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। রাজ্যের ২৪ জন মন্ত্রিসভা সদস্যই তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী বুধবার রাজভবনে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দ্রনের সঙ্গে দেখা করার পরে এই সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী ৮ এপ্রিল রাজ্যপালের কাছে নতুন মন্ত্রীদের একটি তালিকা জমা দেবেন। ১১ এপ্রিল নতুন মন্ত্রী পরিষদের সদস্যপদ শপথ নেওয়া হবে।

মন্ত্রিসভা ভেঙে দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন

৩০ মে, ২০১৯-এ জগন মোহন রেড্ডি যখন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তখনই তিনি ঘোষণা করেছিলেন যে আড়াই বছর পর তাঁর মন্ত্রিসভার সম্পূর্ণ পরিবর্তন করবেন এবং একটি নতুন ক্যাবিনেট গঠন করবেন। সেই হিসেবে মন্ত্রিসভা পুনর্গঠন ডিসেম্বর ২০২১ এর জন্য নির্ধারিত ছিল, কিন্তু কোভিডের কারণে সে সময় মন্ত্রিসভায় রদবদল করেননি জগন মোহন৷ যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টি, ওয়াইএসআরসিপি ১৭৫ সদস্যের বিধানসভায় ১৫১টি আসন জিতে সরকার গঠন করার পরে বর্তমান মন্ত্রিসভা ৮ জুন ২০১৯ এ শপথ গ্রহণ করেছিল।

সংবাদমাধ্যমের খবর অন্ধ্রপ্রদেশের মন্ত্রীদের পদত্যাগপত্র সন্ধ্যার পর একটি বিশেষ বার্তাবাহকের মাধ্যমে রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের কাছে পাঠানো হবে। এবং অবিলম্বে গ্রহণ করা হবে বলেও আশা করা হচ্ছে। সাংবাদিকদের সাথে কথা বলার সময় অন্ধ্রপ্রদেশের তথ্য ও জনসংযোগের দফতরের বিদায়ী মন্ত্রী পার্নি ভেঙ্কটরামাইয়া বলেছেন যে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ২০২৪ সালের নির্বাচনের কথা ভেবে। দলের অভিজ্ঞ সিনিয়রদের প্রধান দায়িত্ব অর্পণ করে দল ও সরকারকে শক্তিশালী করার জন্য মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত খুবই যুক্তযুক্ত। তিনি আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে পুরো মন্ত্রিসভা উৎসাহের সঙ্গে গ্রহণ করেছে এবং স্বাগত জানিয়েছে। পাশাপাশি বিদায়ী অসামরিক সরবরাহ মন্ত্রী কোদালি নানি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ১১ এপ্রিল নতুন মন্ত্রিসভা গঠন করবেন। বর্তমান মন্ত্রিসভার পাঁচ বা ছয়জন মন্ত্রী ছাড়া বাকিরা সবাই নতুন মুখ হবেন বলেও তিনি জানিয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+