জগনের মন্ত্রিসভায় পাস বিধান পরিষদ ভেঙে ফেলার খসড়া বিল
জগনের মন্ত্রিসভায় পাস বিধান পরিষদ ভেঙে ফেলার খসড়া বিল
বিধান পরিষদ ভেঙে দিতে চলেছে অন্ধ্র প্রদেশ সরকার। মন্ত্রিসভায় পাস হয়ে গিয়েছে খসড়া বিল। অন্ধ্র প্রদেশের তিনটি রাজধানীর সিদ্ধান্তে টিডিপি বিধায়করা যাতে বাধা তৈরি করতে না পারেন সেকারণেই এই বিলটি পাস করাতে মরিয়া হয়ে উঠেছেন জগন্মোহন রেড্ডি।

থাকছে না বিধান পরিষদ
অন্ধ্র প্রদেশে বিধান পরিষদ ভেঙে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি। তার আগে সোমবার খসড়া বলটি পাস হয়ে গিয়েছে রাজ্য মন্ত্রিসভায়। মন্ত্রিসভার অনুমোদনের পরেই রাজ্যের তিনটি রাজধানী তৈরির স্বপ্ন পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

বিধান পরিষদের বাধায় আটে রাজধানী সিদ্ধান্ত
বিধানসভায় অন্ধ্রের তিনটি রাজধানীর বিল পাস হয়ে গেলেও বিধান পরিষদের আপত্তিতে সেটা কার্যকর করা যাচ্ছে না। কারণ বিধান পরিষদের টিডিপি বিধায়করা তাতে আপত্তি জানিয়েছেন। যার জেরে অন্ধ্র প্রদেশের তিনটি রাজধানী করার সিদ্ধান্ত আটকে রয়েছে। কারণ বিধান পরিষদে ৫৮ জন সদস্যের মধ্যে ২৭ জনই টিডিপির।

জগনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
সরকার গঠনের পর থেকেই জগন্মোহন রেড্ডি একের পর এক স্বেচ্ছা চারিতা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীরা। চন্দ্রবাবু নাইডুর তৈরি করা একের পর এক ভবন বেআইনি দাবি করে সেগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অমরাবতী থেকে রাজধানী তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। বিশাখা পত্তনম এবং কুন্নুর তিনটি জায়গাকে রাজধানী করার সিদ্ধান্ত নিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications