Vande Bharat Express Train: সাত ঘণ্টা লেটে বন্দে ভারত, দেরিতে চলছে আরও বহু ট্রেন! টিকিট ফেরতের হিড়িক
Vande Bharat Express Train: প্রয়াগরাজে নন ইন্টারলকিং'য়ের কাজ চলছে। আর এই কাজের জন্য রবিবারও দেশের প্রথম সেমি হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন অস্বাভাবিক দেরীতে গন্তব্যে পৌছয়। কিছু কিছু ট্রেন অন্তত তিন থেকে ৮ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে বলে জানা যাচ্ছে। এই অবস্থায় অন্তত ১৯৪৫ জন যাত্রী নিজেদের টিকিট ফেরত দিয়েছেন বলে জানা যাচ্ছে।
শুধু তাই নয়, ৯০ জন যাত্রীকে কানেকটিং রিজার্ভেশনের কারণে অন্য ট্রেনে (Indian Rail) ভ্রমণের সুবিধা দেওয়া হয়েছে। তবে বন্দে ভারত (Vande Bharat Express Train) সহ একাধিক ট্রেন অস্বাভাবিক দেরিতে চলায় ব্যাপক সমস্যার মধ্যে পড়েন সাধারণ যাত্রীরা।

এই সমস্যা থেকে এখনই যদিও মুক্তি মিলবে না বলেই জানাচ্ছেন রেল আধিকারিকরা। তাঁদের কথা অনুযায়ী, এই সমস্যা মিটতে আরও কয়েকদিন লাগবে। ফলে ভোগান্তি অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে (Vande Bharat Express Train)।
Vande Bharat Express Train: কোন কোন ট্রেন দেরিতে চলল
- বন্দে ভারত এক্সপ্রেস (22416) ১৩.১০ মিনিট
- বন্দে ভারত এক্সপ্রেস (22415) সাত ঘণ্টা
- বন্দে ভারত এক্সপ্রেস (22436) ৭.২৪ ঘন্টা
- মুম্বই এলটিটি গোরখপুর ৭.১৫ ঘন্টা
- ভুবনেশ্বর-আনন্দ বিহার এক্সপ্রেস - সাড়ে ৪ ঘণ্টা।
- সিমাঞ্চল এক্সপ্রেস - ৫ ঘণ্টা ১৫ মিনিট।
- নর্থইস্ট এক্সপ্রেস পাঁচ ঘণ্টা
- নয়াদিল্লি-ভাগলপুর এক্সপ্রেসে- চার ঘণ্টা
- দানাপুর- আনন্দ বিহার স্পেশাল ট্রেনটি সাড়ে পাঁচ ঘণ্টা পর গন্তব্যে পৌছয়।
- আম্প্রপতি এক্সপ্রেস - তিন ঘণ্টা লেট।
- মালদা টাউন বান্দ্রা টার্মিনাস স্পেশাল অন্তত ছয় ঘণ্টা লেটে চলে
- দ্বারভাঙা -নয়াদিল্লি স্পেশাল ছয় ঘণ্টা
- মাদুরাই কানপুর স্পেশাল সেন্ট্রাল স্টেশনে পৌঁছেছে আট ঘণ্টা দেরিতে।
Vande Bharat Express Train: আরও গতি বাড়বে ট্রেনের
কানপুর-লখনয় রেল ট্র্যাকে ট্রেনের গতি বাড়ানোর কাজ করছে রেল (Indian Railways)। আর তা হলে প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ট্রেন ছুটতে পারবে। আর সেই কাজ খতিয়ে দেখেন রেল আধিকারিকরা। পরিদর্শন শেষে চিফ ব্রিজ ইঞ্জিনিয়র জানিয়েছেন, রেল সেতুতে আপ এবং ডাউন উভয় ট্র্যাকে প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিতে ট্রেন চালাতে ট্র্যাক মজবুত করার কাজ চলছে। খতিয়ে দেখা হচ্ছে সম্পূর্ণ কাজ। কার এই কাজ শেষ হয়ে গেলে ট্রেন পরিষেবার গতি বৃদ্ধি পাবে বলেই মনে করছে রেল।












Click it and Unblock the Notifications