করোনার থাবায় সম্পূর্ণ ভেঙে পড়েছে আন্দামানের পর্যটন ব্যবস্থা
করোনার থাবায় সম্পূর্ণ ভেঙে পড়েছে আন্দামানের পর্যটন ব্যবস্থা
দেশের পাশাপাশি করোনা থাবা এবার আন্দামান নিকোবর দ্বীপজপঞ্জেও। ইতিমধ্যে সেখানে আক্রান্তের সংখ্যা ১০ । সূ্ত্রের খবর, লকডাউন ও করোনা ভীতির জেরে প্রায় জনশূন্য আন্দামান, নিকোবর, পোর্ট ব্লেয়ার, নীল দ্বীপ সহ বিস্তৃর্ণ এলাকা।

লকডাউনে বন্ধ শতাধিক হোটেল
সূত্রের খবর, এর জেরে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দামান-নিকোবরের পর্যটন ব্যবস্থা। এদিকে ছোট বড় মিলিয়ে গোটা আন্দামান-নিকোবর সহ পাশ্ববর্তী এলাকায় প্রায় ১০০-১৫০টি হোটেল, গেস্ট হাউস, লজ রয়েছে। যেখানে সিংহভাগ কর্মচারীই বাঙালী। যেখানে প্রতিটাতে গড়ে ৩০ থেকে ৫০ জন কর্মচারী কাজ করেন।

কাজ হারিয়েছেন প্রায় ৯০ শতাংশ অস্থায়ী কর্মী
স্থানীয় সূত্রে খবর, লকডাউনের জেরে বর্তমানে এই সমস্ত কর্মচারীরাই সর্বাধিক বিপাকে পড়েছেন। কাজ হারিয়েছেন প্রায় ৯০ শতাংশ অস্থায়ী কর্মীই। যদিও তাদের অনেকেকেই পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে অনেক হোটেল মালিকই তাদের পুনরায় কাজে বহাল রাখার কথা জানালেও তাতেও সিঁদুরে মেঘ দেখছেন অনেকে।

প্রতিবছর দেশ বিদেশের অগুনতি পর্যটকের ভীড় লেগে থাকে আন্দামানে
এদিকে প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক মনোরম শোভা জন্য গোটা পৃথিবীর কাছেই যথেষ্ট আকর্ষনীয় ভ্রমণ কেন্দ্র হিসাবে উঠে এসেছে আন্দামান। রয়েছে দেশ বিদেশের অগুনতি পর্যটকদের ভীড়। এবার তার মাঝে করোনা ভ্রুকুটুতে বর্তমানে প্রায় জনশূন্য গোটা দ্বীপই।

৫ টি লজকে কোয়ারেন্টাইন সেন্টারের জন্য নিয়েছে প্রশাসন
এদিকে সম্ভাব্য করোনা আক্রান্তের জনসাধরাণের থেকে আলাদা রাখার জন্য পোর্টব্লেয়ারে ৩ থেকে ৫টি বড় লজ প্রশাসন কোয়ারেন্টাইন সেন্টার করারা জন্য নিয়ে নিয়েছে। তবে আশার কথা এই যে স্থানীয় বাসিন্দা ছাড়া পর্যটদের বিশেষ কাবু করতে পারেনি করোনা। যদিও বেশিরভাগ পর্যটকই লকডাউনের আগে দ্বীপ ছেড়েছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications