৩৮ মিলিয়ন ডলারে বিক্রি হলো একটি বাটি
চীনে এক হাজার বছরের পুরনো একটি সিরামিক বাটি ৩৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে। তবে জানা যায়নি কে এই বাটিটি কিনেছেন । কারণ ওই ক্রেতা তাঁর নাম প্রকাশে অনিচ্ছুক। কিন্তু এ বাটিটি এলো কোথা থেকে ?
চীনে এক হাজার বছরের পুরনো একটি সিরামিক বাটি ৩৮ মিলিয়ন মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
চীনের সং রাজবংশের এই দুর্লভ বাটিটি নিলামে তোলে 'সোথেবাই' নামের একটি নিলাম প্রতিষ্ঠান।
১৩ সেন্টিমিটার বা ৫ ইঞ্চি মাপের নীল ও সবুজ রংয়ের বাটিটি সং রাজবংশের একটি দুর্লভ সংগ্রহ।
দাবি করা হচ্ছে, নিলামে বিক্রি হওয়া বাটিটি আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
তবে জানা যায়নি কে এই বাটিটি কিনেছেন । কারণ ওই ক্রেতা তাঁর নাম প্রকাশে অনিচ্ছুক।
১০.২ মিলিয়ন ডলার দিয়ে বাটিটির নিলাম ডাকা শুরু হয়। আর নিলামের ডাক চলে বিশ মিনিট পর্যন্ত। সেটি শেষ পর্যন্ত বিক্রি হয় ৩৮ মিলিয়ন ডলারে।
এর আগে ২০১৪ সালে মিং রাজবংশের একটি দুর্লভ বাটি ৩৬ মিলিয়ন ডলারে বিক্রি হয়। মি লি নামে এক ব্যক্তি সেটি ক্রয় করেন। শখের বশে দুর্লভ শিল্প সামগ্রী সংগ্রহ করে থাকেন এই শিল্পপতি।
চীনে এ ধরনের দুর্লভ সিরামিক সামগ্রী প্রায়ই পাওয়া যায়।
সোথেবাইয়ের প্রধান নিকোলাস চৌ বলেন, "এবারের বাটিটি এত বেশি দামে বিক্রি হবে তা কল্পনাও করতে পারিনি। তবে নিলামে বড় ধরনের ডাক আসতে পারে- তা আগেই ধারণা করেছিলাম"।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের












Click it and Unblock the Notifications