মুসলিম বাবা আর খ্রিস্টান মায়ের ছেলে রাহুল গান্ধী! ফের ‘অশালীন’ বিজেপির মন্ত্রী
কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত হেগড়ে প্রশ্ন তুলে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বংশ পরিচয় নিয়ে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, মুসলিম বাবা আর খ্রিষ্টান মায়ের সন্তান রাহুল গান্ধী কী করে ব্রাহ্মণ হন।
ফের বিজেপি ফেলল ধর্মীয় মেরুকরণের তাস। ফের রাহুল গান্ধীর জাত তুলে ব্যক্তিগত আক্রমণ করল বিজেপি। এবার কর্ণাটকের বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী অনন্ত হেগড়ে প্রশ্ন তুলে দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বংশ পরিচয় নিয়ে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, মুসলিম বাবা আর খ্রিষ্টান মায়ের সন্তান রাহুল গান্ধী কী করে ব্রাহ্মণ হন।

লোকসভার সেমিফাইনাল যুদ্ধ তথা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় থেকেই রাহুল গান্ধীর জাতপাত তুলে নানা প্রশ্ন করতে শুরু করে। রাহুল গান্ধীর গোত্র কী, ধর্ম কী, তা নিয়ে বিজেপি আক্রমণ শানাতে থাকে। তার জেরে রাহুল তো স্পষ্ট করেই জানিয়ে দেন, তিনি পৈতেধারী ব্রাহ্মণ। নিজেকে কাশ্মীরি ব্রাহ্মণ বলে পরিচয় দিয়ে জানিয়ে দেন তাঁর গোত্র দত্তাত্রেয়।
এবার রাহুলের সেই কথা তুলে ধরেই হেগড়ে প্রশ্ন তোলেন, আগে তো রাজীব গান্ধীর ধর্ম কী তা বলুন। তারপর তো রাহুল গান্ধীর জাত-ধর্ম। এদিন সার্জিক্যাল স্ট্রাইক ইস্যুতে হেগড়ে বলেন, গোটা বিশ্ব স্ট্রাইককে বৈধতা দিয়েছে। শুধু রাহুল গান্ধীরা প্রমাণ চান। তিনি বলেন, যে ব্যক্তির বাবা মুসলিম, মা খ্রিষ্টান, তিনি নিজেকে পৈতেধারী ব্রাহ্মণ বলে দাবি করেন। ওর কাছে কি প্রমাণ আছে যে, ও হিন্দু।
#WATCH: Union Minister Ananth Hegde says on Rahul Gandhi, "They want proof of surgical strikes even when whole world acknowledged it. This Muslim who calls himself a 'janeudhari Hindu', son of a Muslim father & a Christian mother, does he have proof that he is a Hindu"? (10.3.19) pic.twitter.com/FWXFky5jXH
— ANI (@ANI) March 11, 2019
কেন্দ্রীয়মন্ত্রীর এ ধরনের মন্তব্যে প্রতিবাদে গর্জে উঠেছে কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুণ্ডুরাও বলেন, অনন্ত কুমার হেগড়ের কথা অশালীন, লজ্জাজনক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক। বারবার বিতর্কিত মন্তব্য করেছেন ওই কেন্দ্রীয় মন্ত্রী। তারপর বিজেপির অন্যান্য নেতারাও রাহুল গান্ধীর জাত-ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু তারপরই সেমিপাইনাল যুদ্ধে ভরাডুবি হয়েছে।












Click it and Unblock the Notifications