অনন্ত-রাধিকার প্রি ওয়েডিং সেলিব্রেশনেই ধামাকা, ২৫০০ পদে তৈরি মেনু, থাকছে মধ্যরাতের স্ন্যাক্সও
দেশের সবচেয়ে দামি বিয়ে হতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজির মালিক মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে। অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টে প্রি ওয়েডিং সেলিব্রেশনেই থাকছে একের পর এক ধমাকা। আগামী ১ মার্চ থেকে গুজরাতের জামনগরে বসবে বিয়ের আসর।
তিন তারিখ পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। বলিউডের তাবর তারাকা অনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর আলিয়া ভাট, হলিউড থেকে রিহানাকেও উড়িয়ে আনছে আম্বানি পরিবার। সেএকেবারে এলাহি আয়োজন। গোটা জামনগর সেজে উঠেছে বিয়ের অনুষ্ঠানের জন্য।

প্রি ওয়েডিং সেলিব্রেশনই ধামাকা হতে চলেছে। জানা গিয়েছে প্রি ওয়েডিং সেলিব্রেশনের জন্য ২৫০০ পদের খাবার রাখা হচ্ছে অতিথিদের জন্য। তাতে ভেজিটেরিয়ান ডিশও থাকছে। সেই সব পদ তৈরির জন্য ইন্দোর থেকে ২৫ জন শেফকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে জামনগরে। ইন্দোরের খাবারে বিশেষ গুরুত্ব দিচ্ছে আম্বানি পরিবার।
এছাড়া পার্সি, থাই, মেক্সিকান, জাপানিজ এমনকি প্যান এশিয়ার খাবারও থাকছে মেনুকার্ডে। শুধুমাত্র ব্রকফাস্টই থাকছে ৭০ রকমের। এছাড়া লাঞ্চে থাকছে ২৫০ রকমের পদ। ডিনারেও তাই। অর্থাৎ ২৫০ রকমের পদ। সবচেয়ে বড় কথা মধ্যরাতের ছোট ক্ষিদের জন্য থাকছে মিডনাইট স্ন্যাক্সের আয়োজন।
অনন্ত রাধিকার বিয়েতে দেশ বিদেশ থেকে অতিথিরা আসবেন। প্রায় ১০০০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বলিউড তারকারা তো থাকছেনই তার সঙ্গে বিল গেটসের মতো অতিথিরাও থাকবেন এই বিয়েতে অতিথি হিসেবে। কাজেই সেই রকম খাবারের আয়োজনেও কোনও কমতি রাখছে না আম্বানি পরিবার।












Click it and Unblock the Notifications