গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আনন্দীবেন

আনন্দীবেন প্যাটেল
গান্ধীনগর, ৩ জানুয়ারি: আসন্ন লোকসভা নির্বাচনে জিতে নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন, তা হলে গুজরাতের মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন আনন্দীবেন প্যাটেল। বিশ্বস্ত সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে।

এই বর্ষীয়সী মহিলা নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় একজন গুরুত্বপূর্ণ মুখ। এতটাই গুরুত্বপূর্ণ যে, তিনি পাঁচটি দফতরের দায়িত্বে রয়েছেন। বিভিন্ন জটিল বিষয়ে নরেন্দ্র মোদী তাঁর পরামর্শ নেন। ফলে, গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি অনেকটা এগিয়ে রয়েছেন।

এদিকে, আনন্দীবেন প্যাটেলের প্রাক্তন স্বামী মফতভাই প্যাটেল আমআদমি পার্টিতে যোগ দিতে চলেছেন। অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে তাঁর প্রাথমিক কথাও হয়েছে। আমআদমি পার্টিতে যোগ দিয়ে তিনি লোকসভা ভোটে বিজেপি-র বিরুদ্ধে প্রচার চালাবেন। প্রসঙ্গত, আনন্দীবেন স্কুলের চাকরি ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়ায় ১৯৮৫ সাল নাগাদ স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রথম চিড় ধরে। তার পর দু'জনে আলাদা থাকতে শুরু করেন। এখন তাঁদের পারস্পরিক মুখ দেখাদেখি নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+