৫ মাসের সন্তানকে বাঁচাতে মরিয়া মা, একা লড়লেন বাঘের সঙ্গে

৫ মাসের সন্তানকে বাঁচাতে মরিয়া মা, একা লড়লেন বাঘের সঙ্গে

সন্তানের জন্য মা যে কী করতে পারে তার আরও একটা নজির দেখা গেল মধ্যপ্রদেশে। ১৫ মাসের শিশু সন্তানকে বাঁচাতে একাই লড়লেন বাঘের সঙ্গে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে। মা-এবং শিশু দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

৫ মাসের সন্তানকে বাঁচাতে মরিয়া মা, একা লড়লেন বাঘের সঙ্গে

মধ্যপ্রদেশের উমারিয়া জেলার রোহানি গ্রামে ঘটেছে ঘটনাটি। মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভের পাশেই রয়েছে গ্রামটি। প্রায়ই সেখানে ঢুেক পড়ে বাঘ। গরু বাছুর ছাগল ভেড়া টেনে নিয়ে যায় তারা। রবিবারও সেই উদ্দেশ্যেই হয়ত গ্রামের ভেতরে ঢুকেছিল বাঘটি। ভোরের দিকে হঠাৎই অর্চনার বাড়িতে। ছেলেকে পাশে নিয়ে ঘুমোচ্ছিল েস। হঠাৎই বাঘটি তাঁর ১৫ মাসের শিশুকে মুখে করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় শব্দে ঘুম ভেঙে যায় অর্চনার। সে তীব্র চিৎকার করে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে।

ছেলেকে বাঁচাতে মরিয়া হয়ে গিয়েছিলেন অর্চনা। তাঁর চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন। লাঠিসোটা নিয়ে হাজির হয়ে যানগ্রামবাসীরা। ভিড় দেখে শিশুটিকে মুখ থেকে ফেলে দিয়ে জঙ্গলে পালিয়ে যায় বাঘটি। অর্চনা ও তার শিশু সন্তানকে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অর্চনার স্বামী ভোলা প্রসাদ জািনয়েছেন,তাঁর স্ত্রীর কোমরে-হাতে এবং পিঠে আঘাত লেগেছে। আর তাঁদের সন্তানের ঘাড়ে এবং মাথায় আঘাত লেগেছে।

ভোরেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। সেখান থেকে জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মানপুর থেকে উমারিয়া হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হচ্ছ তাঁদের। হাসপাতালে তাঁদের দেখতে যান বনদফতরের আধিকারীকরা। চিকিৎসার সব খরচ বনদফতর দেবে বলে জানিয়েছে। এদিকে বনদফতরের পক্ষ থেকে বলা হয়েছে গ্রামবাসীরা যাতে নিরাপদে থাকতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা েনওয়া হবে। জঙ্গল থেকে যাতে বাঘ বেরিয়ে আসতে না পারে সেই চেষ্টা করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+