Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Imphal Airport On Alert: ইম্ফল বিমানবন্দরের আকাশে UFO! খুঁজতে গেল ভারতীয় বায়ুসেনা

Imphal Airport On Alert: হঠাত বন্ধ ইম্ফল বিমানবন্দর! দুটি বিমানের নামার কথা থাকলেও তড়িঘড়ি বদলে দেওয়া হল অভিমুখ। একটিকে পাঠানো হল কলকাতায় অন্যটি উড়ে গেল গুয়াহাটি। শুধু তাই নয়, জারি করা হয় হাই-অ্যালার্ট। মণিপুর নিয়ন্ত্রিত আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। জরুরি তলব করা হয় ইন্ডিয়ান এয়ারফোর্সকে।

মুহূর্তে আকাশসীমার নিয়ন্ত্রণ নিয়ে নেয় এয়ারফোর্স (Indian Air Force)। আর এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ইম্ফলের বীর তিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরে (Imphal Airport On Alert) আটকে পড়েন অন্তত ১০ যাত্রী। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি।

Imphal Airport On Alert

উল্লেখ্য, এদিন বিকেলে এয়ার ট্রাফিক কন্ট্রোল মণিপুরের আকাশে অজ্ঞাত একটি উড়ন্ত বস্তু দেখতে পায়। আর তা একেবারে বিমানবন্দরের আকাশেই উড়ছিল বলে দাবি করা হয়। আর এরপরেই এটিসির তরফে অ্যালার্ট (Imphal Airport On Alert) জারি করা হয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফে উড়ে যায় একাধিক যুদ্ধবিমান। গোটা আকাশজুড়ে অজ্ঞাত ওই উড়ন্ত বস্তুর খোঁজ চালানো হয়। অন্যদিকে দু'টি এয়ার ইন্ডিয়া এবং একটি ইন্ডিগোর বিমানের উড়ান স্থগিত করে দেওয়া হয়। এমনকি দুটি বিমানের অবতরণের কথা থাকলেও তাঁদের ঘুরিয়ে দেওয়া হয়।

এটিসির (Imphal Airport On Alert) তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ভারতীয় বায়ুসেনা বিমান ওড়ানোর ছাড়পত্র দিলে তবে স্বাভাবিক হবে পরিস্থিতি। অন্যদিকে আকাশে উড়ন্ত বস্তু খোঁজ শুরু করে আধিকারিকরা। এমন প্রায় তিন ঘণ্টা কেটে যায়। কিন্ত্য শেষমেশ কিছুই পাওয়া যায়নি। তবে বিমানবন্দরের একটি সূত্র বলছে, সম্ভবত একটি ড্রোনকে বিমানবন্দরের সামনে উড়তে দেখা গিয়েছে। আর তা এক নিরাপত্তা কর্মীর চোখে পড়ে যায়।

আর তা পড়ার পরেই যাবতীয় জল্পনার (Imphal Airport On Alert) সূত্রপাত বলে জানা গিয়েছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যদিও সেই সমস্ত ছবি এবং ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। এমনকি ইউএফও বলেও অনেকে দাবি করতে শুরু করেছেন। তবে এমন কোনও ভিত্তি নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+