শিশুদের সঙ্গেও ছিলেন সাবলীল, ২০০৩ সালের এই ভিডিও অনেকেকেই নস্টালজিক করে তুলেছে
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির মৃত্যুর পর তাঁর একটি পুরানো ভিডিও পুনপ্রকাশিত হয়েছে। ২০০৩ সালের সাহসিকতার পুরষ্কার প্রদান অনুষ্ঠানে তাঁকে এক শিশুকে কোলে তুলে নিতে দেখা গিয়েছে।
মুখে তাঁর সবসময়ই লেগে থাকত শিশুর মতো হাসি। শিশুদের সঙ্গেও দারুনভাবে মিশে যেতে পারতেন তিনি। এদিন তাঁর প্রয়াণের পর পুরনো একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ২০০৩ সালের জাতীয় সাহসিকতা পুরষ্কার প্রদান অনুষ্ঠানের সেই ভিডিও-তে তাঁকে দেখা যাচ্ছে এক ক্ষুদে সাহসীকে তিনি কোলে তুলে নিচ্ছেন। এই ভিডিও তাঁর কোটি কোটি সমর্থককে নস্টালজিক করে দিয়েছে।

রাজনীতির বাইরেও বাজপেয়ীর অন্য জগত ছিল। তিনি ছিলেন বড় মাপের কবি। সেই সঙ্গে শিশুদেরও অত্যন্ত ভালবাসতেন। প্রত্য়েক শিশুদিবসে তাঁকে শিশুদের সঙ্গে সময় কাটাতে দেখা যেত।
ANI ARCHIVES #WATCH Former PM #AtalBihariVajpayee lifts a young bravery award winner at the 2003 National Bravery Award ceremony. pic.twitter.com/oVYV47D4ov
— ANI (@ANI) August 16, 2018
এদিনও তাঁর অবস্থা সঙ্কটজনক জানার পর দেশের বিভিন্ন প্রান্তে স্কুল ও কলেজে ছাত্র-ছাত্রীদের বাজপেয়ীর আরোগ্য কামনা করে প্রার্থনা করতে দেখা যায়। কিন্তু সব প্রার্থনা ব্যর্থ করে এদিন বিকেলে তিনি পারি দিলেন অমরত্বের পথে।












Click it and Unblock the Notifications