তাবলিঘি জামাতিদের নিয়ে টুইট করায় শাস্তির মুখে আইএএস অফিসার

তাবলিঘি জামাতিদের নিয়ে টুইট করায় এবার সরকারের তোপের মুখে পড়তে হল অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের এক আমলাকে। সূত্রের খবর, তাবলিঘি জামাতিদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খোলায় মোহাম্মদ মহসিনকে শো-কজ নোটিশ দেওয়া হয়েছে কর্ণাটক সরকারের পক্ষ থেকে।

২৭ এপ্রিলের টুইটে কী লেখেন ওই সরকারি আধিকারিক

২৭ এপ্রিলের টুইটে কী লেখেন ওই সরকারি আধিকারিক

২৭ এপ্রিল তাবলিঘি জামাতিদের নিয়ে একটি টুইট পোস্টে ওই সরকারি আমলা লেখেন, "করোনা সংকট ঠেকাতে দিল্লিতে ৩০০-র বেশি তাবিলঘি হিরো তাদের রক্তের প্লাজমা দান করছেন। গোদি মিডিয়া কোথায় গেল এখন? তারা এই মহান কাজ গুলি আপনাদের কাছে কখনওই প্রদর্শন করবে না।"

স্পর্শকাতর ঘটনা হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন

স্পর্শকাতর ঘটনা হওয়ায় নড়েচড়ে বসেছে প্রশাসন

এই পোস্টের পরেই ৩০ এপ্রিল কর্মচারী ও প্রশাসনিক সংস্কার অধিদফতরের (ডিআরপি) পক্ষ থেকে রাজ্যপালের কাছে এই ঘটনার জন্য কারণ দর্শাতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংবেদনশীল ও স্পর্শকাতর হওয়ায় সরকার এর পরবর্তী পদক্ষেপ গুলি যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানানো হয়।

কারণ দর্শাতে না পারলে কড়া সাজার হুঁশিয়ারি

কারণ দর্শাতে না পারলে কড়া সাজার হুঁশিয়ারি

পাঁচ দিনের মধ্যে লিখিত ভাবে এই ঘটনার ব্যাখ্যা দিতে বলা হয়েছে মহসিনকে।পাশাপাশি যথাযথ কারণ দর্শাতে না পারলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর জন্য সারা ভারতীয় পরিষেবা (আচরণ) বিধি,১৯৬৯ এবং সরকারি কর্মচারীদের আচরণ ও শৃঙ্খলাবিধি, ১৯৬৯ প্রয়োগের কথাও জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+