চাষের জমিতে খসে পড়ল তেজস যুদ্ধ বিমানের তেলের ট্যাঙ্ক
কোয়েম্বাটোরে চাষের জমিতে খুলে পড়ল তেজস যুদ্ধ বিমানের তেলের ট্যাঙ্কার। মাঝ আকাশেই আগুন ধরে যায় বিমানে। বায়ুসেনার দুই পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন বিমানটিতে।
কোয়েম্বাটোরে চাষের জমিতে খুলে পড়ল তেজস যুদ্ধ বিমানের তেলের ট্যাঙ্কার। মাঝ আকাশেই আগুন ধরে যায় বিমানে। বায়ুসেনার দুই পাইলট প্রশিক্ষণ নিচ্ছিলেন বিমানটিতে। সূত্রের খবর অনুযায়ী ১২০০ লিটার জ্বালানি ভরার মতো ক্ষমতা রাখে তেলের ট্যাঙ্কারটি। আচমকা বিমানের তেলের ট্যাঙ্ক চাষের জমিতে এসে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যশদর্শীরা জানিয়েছেন, আকাশ থেকে কিছু পড়ছে দেখে চাষের জমিতে কর্মরত চাষীরা ছুটো ছুটি শুরু করে দেন। চাষের জমিতে সজোরে পড়ে প্রায় ৩ ফুট গর্ত করে দেয় ট্যাঙ্কটি। তিন ফুট গভীর এবং ১০ ফুট চওড়া গর্ত হয়ে গিয়েছে চাষের জমিতে। গ্রামবাসীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় পুলিস। ইতিমধ্যেই গ্রামে পৌঁছে যান গ্রামের কাছে থাকা বায়ুসেনা ঘাঁটির আধিকারিকরা।
Tamil Nadu: Fuel tank of the LCA Tejas aircraft of the Indian Air Force fell down in farm land near Sulur air base during a flight today. pic.twitter.com/kPx8uqBzvi
— ANI (@ANI) July 2, 2019
বায়ুসেনার তরফে জানানো হয়েছে, প্রতিদিনের মতোই প্রশিক্ষণ চলছিল। কোয়েম্বাটোরের সালোর এয়ারবেস থেকে প্রশিক্ষণ করছিলেন বায়ুসেনা। তেজস বিমান নিরাপদেই ফিরে গিয়েছে ঘাঁটিতে। তবে বাইরের তেলের ট্যাঙ্ক কীভাবে খসে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
Tamil Nadu: Indian Air Force to order investigation into the incident where fuel tank of the LCA Tejas aircraft of IAF fell down in farm land near Sulur air base during flight today. pic.twitter.com/KqtCJickeU
— ANI (@ANI) July 2, 2019












Click it and Unblock the Notifications