শিশুদের টার্গেট করে ব্যবসা! লোভ দেখিয়ে নির্যাতন, ডিজিটাল প্রমাণে ধরা পড়ে মৃত্যুদণ্ড পেল দম্পতি, ঘটনা কী?
উত্তরপ্রদেশের চিত্রকূট এবং বান্দা জেলাকে কেন্দ্র করে এক দশক ধরে চলতে থাকা ভয়াবহ শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি চক্রের পর্দাফাঁস হল। অভিযুক্তের নাম রাম ভবন এবং তাঁর স্ত্রী দুর্গাবতীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে বান্দার বিশেষ পকসো (Protection of Children from Sexual Offences Act) আদালত।

২০২০ সালের শেষ দিকে মামলার তদন্তভার নেয় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। তদন্তে উঠে আসে যে, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে অন্তত ৩৩ জন নাবালক ছেলেকে যৌন নির্যাতন করা হয়েছে। কয়েকজনের আবার বয়স ছিল মাত্র তিন বছর। কিছু রিপোর্টে আবার ভুক্তভোগীর সংখ্যা ৫০-এরও বেশি বলেও উল্লেখ রয়েছে। ৭৪ জন সাক্ষীর মধ্যে ২৫ জন আদালতে সাক্ষ্য দেন।
অভিযোগ যে, অভিযুক্ত শিশুদের অনলাইন গেম, টাকা, মোবাইল ফোন, চকোলেট অথবা উপহারের লোভ দেখিয়ে ফাঁদে ফেলা হত। নির্যাতনের ছবি এবং ভিডিও তুলে তাদের ভয় দেখানো হত, যাতে তাদের মধ্যে কেউ মুখ না খোলে। অভিযুক্তের স্ত্রীও এই কাজে সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। তদন্তে জানা যায় যে, অনেক সময় পরিবারের উপর চাপ সৃষ্টি করতেন বলে।
তদন্তকারীরা একটি পেনড্রাইভ থেকে ৩৪টি ভিডিও এবং ৬৭৯টি ছবি উদ্ধার করেছেন। মোট প্রায় ২ লক্ষ আপত্তিকর ছবি এবং ভিডিও ৪৭টি দেশে ছড়িয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। একাধিক মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ডার্ক ওয়েব ব্যবহার করে এইসমস্ত সামগ্রী বিক্রি করা হত। ফরেনসিক পরীক্ষায়ও স্পষ্ট ডিজিটাল ট্রেইল পাওয়া যায়।
আদালতের রায়
২০২৩ সালের জুন মাসে বিচার শুরু হয়। অতিরিক্ত জেলা এবং সেশন বিচারক প্রদীপ কুমার মিশ্র ১৬৩ পাতার রায়ে 'রেয়ারেস্ট অব রেয়ার' নীতি প্রয়োগ করে মৃত্যুদণ্ড ঘোষণা করেন। আদালতের পর্যবেক্ষণ যে, অপরাধের মাত্রা এবং নিষ্ঠুরতা এতটাই ভয়াবহ যে সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য।
ক্ষতিপূরণ নির্দেশ
উত্তরপ্রদেশ সরকারকে প্রত্যেক ৩৩ জন ভুক্তভোগীকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তদের বাড়ি থেকে বাজেয়াপ্ত নগদ টাকাও সমানভাবে ভুক্তভোগীদের মধ্যে বণ্টন করা হবে।
তদন্তকারী সংস্থার মতে, এটি শুধু স্থানীয় অপরাধ নয়, এটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গড়ে ওঠা এক আন্তর্জাতিক অপরাধচক্রের নির্মম দৃষ্টান্ত।
-
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা












Click it and Unblock the Notifications