কাশ্মীরের বান্দিপোরায় লোকালয়ে সেনা-জঙ্গি এনকাউন্টার, এলাকায় উত্তেজনা

এদিন বান্দিপোরার হাজিন এলাকায় সেনাবাহিনী জঙ্গি দমনে নেমেছে।

জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ফের এদিন বান্দিপোরার হাজিন এলাকায় সেনাবাহিনী জঙ্গি দমনে নেমেছে। এই এলাকা বরাবরই সেনাবাহিনীর নজরে থাকে। এই এলাকায় এগে বহু এনকাউন্টার হয়েছে।

কাশ্মীরের বান্দিপোরায় লোকালয়ে সেনা-জঙ্গি এনকাউন্টার, এলাকায় উত্তেজনা

এদিনও সকাল থেকেই সেনা-জঙ্গি এনকাউন্টারের খবর মিলেছে। এলাকায় প্রচুর পরিমাণে সেনা মোতায়েন হয়েছে। হতাহতের খবর এখনও মেলেনি। গোটা এলাকা ঘিরে সেনা জঙ্গি দমনে নেমেছে বলে প্রাথমিক সূত্রে খবর পাওয়া গিয়েছে।

বান্দিপোরায় এনকাউন্টারের জেরে এলাকায় ইন্টারনেট পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকা থমথমে হয়ে রয়েছে। পথ-ঘাট শুনশান। এদিকে খবর এসেছে, হান্ডওয়ারাতেও আর একটি সেনা-জঙ্গি এনকাউন্টার চলছে। যদিও সেনার তরফে এখনও এই বিষয়ে নির্দিষ্ট করে কোনও তথ্য জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+