সেনা–জঙ্গি সংঘর্ষ উপত্যকায়, ৩ জন জঙ্গি নিহত হওয়ার সম্ভাবনা
সেনা–জঙ্গি সংঘর্ষ উপত্যকায়, ৩ জন জঙ্গি নিহত হওয়ার সম্ভাবনা
জম্মু–কাশ্মীরের পুলওয়ামায় মঙ্গলবার সেনা–জঙ্গি সংঘর্ষ শুরু হয়। উপত্যকার অবন্তীপোরাতে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনারা। খবর পাওয়ার পর সেনারা গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু হয়।

সূত্রের খবর, ২ থেকে ৩ জন জঙ্গি এনকাউন্টারে মারা গিয়েছে। রবিবার কাশ্মীররের তাংধার সেক্টরে ২ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর পাল্টা জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গিদের নাস্তানাবুদ করে দেয় ভারতীয় সেনা। কাশ্মীর থেকে গোলাবর্ষণের জেরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে পর পর ৪ টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। গুঁড়িয়ে যায় পাকিস্তানি সেনার ক্যাম্পও।
এদিনও সীমান্তে ভারতীয় সেনাবাহিনীকে সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলতে বললেও পাকিস্তানি সেনাই সীমান্তে গোলাগুলি ছুঁড়েছে। যার পাল্টা জবাব দিয়েছে ভারতও।












Click it and Unblock the Notifications