২০ লক্ষ টাকা ঘুষ নিয়ে হাতেনাতে গ্রেপ্তার ইডির আধিকারিক
এক সরকারি কর্মীর থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতে-নাতে ধরা পড়েছেন একজন ইডি আধিকারিক। ঘটনাটি তামিলনাড়ুর ডিন্ডিগুলের। রাজ্যের ভিজিল্যান্স ও দুর্নীতি দমন শাখা ওই ইডির আধিকারিককে গ্রেফতার করেছে। তদন্তে দেখা গিয়েছে, মাদুরাই ও চেন্নাইয়ের আরও এক আধিকারিক এই মামলায় জড়িত।
ধৃতের কাছ থেকে কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের দাবি, অঙ্কিত তিওয়ারি নামে ওই ইডি আধিকারিক বহু মানুষকে ব্ল্যাকমেল করে তাঁদের থেকে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছিলেন। তিনি অন্য ইডির আধিকারিকদের ঘুষ বিতরণ করেছিলেন। যে কারণে মাদুরাই ও চেন্নাইয়ের ইডি অফিসের ইডির আরও আধিকারিকদের এব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

অভিযোগ ইডির আধিকারিক অঙ্কিত তিওয়ারি ডিন্ডিগুলের এক সরকারি আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁর বিরুদ্ধে থাকা ডিভিএসি মামলা নিয়ে কথা বলেন। যদিও মামলাটি আগেই বন্ধ হয়ে গিয়েছিল। ওই ইডির আধিকারিক দাবি করেছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ইডিকে এব্যাপারে তদন্ত করতে বলেছে।
অঙ্কিত তিওয়ারি আরও তদন্তের জন্য ও সরকারি আধিকারিককে ৩০ অক্টোবর মাদুরাইয়ের ইডির অফিসে হাজির হতে বলেছিলেন। ওই সরকারি আধিকারিক পৌঁছলে, তদন্ত বন্ধ করতে ইডির আধিকারিক অঙ্কিত তিন কোটি টাকা ঘুষ চান বলে অভিযোগ। পরে ওই ইডির আধিকারিক বলেছিলেন, তিনি ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং ঘুষের পরিমাণ কমিয়ে ৫১ লক্ষ টাকা করেন।
ওই সরকারি আধিকারিক পয়লা নভেম্বর ২০ লক্ষ টাকার প্রথম কিস্তি ইডি আধিকারিক অঙ্কিত তিওয়ারির কাছে দেন। কিন্তু ইতির আধিকারিক সরকারি আধিকারিককে বলেন, পুরো টাকা দিতে হবে। কেননা সেই টাকা পদস্থ আধিকারিকদের মধ্যে ভাগ হবে। তবে টাকা দিতে ব্যর্থ হলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন অঙ্কিত তিওয়ারি।
কিন্তু সন্দেহ হওয়ায় তামিলনাড়ুর ওই সরকারি আধিকারিক অঙ্কিত তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে জানা যায়, অঙ্কিত তিওয়ারি ইডির আধিকারিক হিসেবে তার ক্ষমতার অপব্যবহার করেছেন। যা নিয়ে ডিভিএসি তার বিরুদ্ধে মামলা দায়ের করে।
এরপরেই ফাঁদ পাতে তামিলনাড়ুর ভিজিল্যান্স ও দুর্নীতি দমন শাখা। পয়লা ডিসেম্বর শুক্রবার সরকারি আধিকারিকের কাছ থেকে দ্বিতীয় কিস্তির ২০ লক্ষ টাকা নেওয়ার সময় গ্রেফতার করা হয় অঙ্কিত তিওয়ারি নামে ওই ইডির আধিকারিককে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।












Click it and Unblock the Notifications