ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, আতঙ্কে দ্বীপরাজ্যের মানুষ
গত সোমবারের পর ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এদিন সকাল ৯টা ৪৩ মিনিট নাগাদ দ্বীপরাজ্যে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।
গত সোমবারের পর ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এদিন সকাল ৯টা ৪৩ মিনিট নাগাদ দ্বীপরাজ্যে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭।

ফলে মাঝারি মাপের কম্পন বলা যেতে পারে এটিকে। এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থলও জানা যায়নি।
An earthquake with a magnitude of 4.7 on the Richter Scale hit Nicobar Islands region at 9.43 AM today.
— ANI (@ANI) March 16, 2019
এই সপ্তাহের সোমবারেও আন্দামান ভূমিকম্পে কেঁপে উঠেছিল। সেদিন রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। সেদিন ভোট ৬টা ৪৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছিল।
এর আগে ফেব্রুয়ারিতেও মাঝারি মাপের ভূমিকম্পে আন্দামান কেঁপে উঠেছে। এই মাসেও পরপর কয়েকবার কম্পন টের পাওয়া গেল।

Click it and Unblock the Notifications