Earthquake: এক ঘণ্টা অন্তর পর পর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
ফের ভূমিকম্পে কেঁপে উঠল ক্যাম্পবেল বে ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বিভাগ জানিয়েছে, এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৩ মাত্রার। রবিবার বিকেল ৪টে ১ মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ও ক্যাম্পবেল বে-তে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি বা এনসিএস অনুসারে আরও জানা গিয়েছে, রবিবার নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎস। কয়েক ঘণ্টা আগেও এই একই অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। দুপুর ২.৫৯ মিনিট নাগাদ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১।

এর আগে গত এপ্রিলেও এক দিনে পর পর তিনবার ভূমিকম্প হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। তিনঘণ্টা অন্তর কেঁপে উঠেছে আন্দামান। এক্ষেত্রে যেমন দ্বীতয়টি শক্তিশালী মাত্রার ভূমিকম্প ছিল সেক্ষেত্রে তৃতীয় ভূমিকম্পটি ছিল বেশি মাত্রার। তবে দুটি ভূমিকম্পেই কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে পর পর দুই ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সুনামির আতঙ্কও তৈরি হয়। আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন অনেকে। প্রায়শই একাধিক বার ভূমিকম্প হচ্ছে, তা ভয়ের কারণ হয়ে উঠছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। এটি বড়ো কোনো বিপদ সংকেত কি না তা নিয়ে বিশেষজ্ঞ মহলে শুরু হয়েছে চর্চা।
An earthquake of Magnitude 5.3 hits Campbell Bay, Andaman and Nicobar Island: National Center for Seismology pic.twitter.com/Abq8I4E7mX
— ANI (@ANI) July 9, 2023
গত এপ্রিলে তো ১ থেকে ১০ তারিখের মধ্যে তিন-চারদিন ভূমিকন্পর অনুভূত হয়। এক এক দিন আবার একাধিকবার। তার ফলে আতঙ্কের মাত্রা বেড়েছে। কোনো প্রাণহানি বা হতাহতের ঘটনা বা কোনো বাড়ি-ঘরের ক্ষতি না হলেও এই ঘটনা যে স্বাভাবিক নয়, তা নিয়ে বিচলিত মানুষজন।












Click it and Unblock the Notifications