ইন্দোনেশিয়ার পর এবার ভূমিকম্প নিকোবর দ্বীপপুঞ্জে! জারি হল কি সুনামি সতর্কতা, জেনে নিন বিস্তারিত
ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পের জেরে আতঙ্ক নিকোবর দ্বীপপুঞ্জে। সোমবার সকাল ৯.৩৩ নাগাদ দ্বীপপুঞ্জ এবং সন্নিহিত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়।
ইন্দোনেশিয়ায় প্রবল ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পের জেরে আতঙ্ক নিকোবর দ্বীপপুঞ্জে।

সোমবার সকাল ৯.৩৩ নাগাদ দ্বীপপুঞ্জ এবং সন্নিহিত অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩। তবে সেখানে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি বলেই জানা গিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০ কিমি নিচে। আর কেন্দ্রস্থল ছিল আন্দামান দ্বীপপুঞ্জ। তবে ক্ষতক্ষতির সেরকম কোনও খবর পাওয়া যায়নি।
এদিকে ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। রবিবার ইন্দোনেশিয়ার বালি ও লম্বক দ্বীপপুঞ্জে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩১ কিমি নিচে।












Click it and Unblock the Notifications