আন্দামানে ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হল। এদিন সকাল ৮টা ২১ মিনিটে এই কম্পন টের পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
পোর্ট ব্লেয়ার, ১৪ মার্চ : আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হল। এদিন সকাল ৮টা ২১ মিনিটে এই কম্পন টের পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, আন্দামান এলাকায় এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৯। তবে এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আন্দামান এলাকা বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা বলে পরিচিত। একদিকে বঙ্গোপসাগর, আন্দামান সাগর ও ভারত মহাসাগরের কাছাকাছি এই এলাকা প্রায় কিছুদিন পরপরই ভূমিকম্পে কেঁপে ওঠে। মার্কিন জিওলজিক্যাল সংস্থার রিপোর্ট অনুযায়ী গত ৬ মাসে এই নিয়ে চতুর্থবার কম্পন অনুভূত হল।












Click it and Unblock the Notifications