২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ভূমিকম্প অরুণাচল প্রদেশে
ফের কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ শতাংশ।
ফের কেঁপে উঠল অরুণাচল প্রদেশ। ২৪ ঘণ্টার মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ শতাংশ। শনিবার ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়।

শুক্রবার দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল। প্রথম কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬। উৎসস্থল ছিল অরুণাচল প্রদেশের পূর্ব কেমাং জেলা। বেশ কয়েক সেকেন্ড কম্পনটি অনুভূত হয়। আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা।
প্রথম কম্পনের উৎসস্থল ছিল পূর্ব কেমাং জেলায় ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। দ্বিতীয়বারের কম্পনটির উৎস্যস্থলও ছিল সেই একই জায়গায়। কম্পন অনুভূত হয়েছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড উত্তরপূর্বের রাজ্যগুলিতে।
প্রথম কম্পনের পর আফটার শক হিসেবে একাধিক বার কম্পন অনুভূত হয় বলে জানিয়েছেন ভূবিজ্ঞানীরা। এতে আতঙ্ক বেড়েছে বাসিন্দাদের মধ্যে। তাঁরা ঘরে ঢুকতে ভয় পাচ্ছেন। তবে হতাহতের এখনও কোনও খবর মেলেনি। বাড়িঘর ভেঙে পড়ার ঘটনাও প্রকাশ্যে আসেনি। এই মাসের প্রথমেই উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভূমিকম্প অনুভূত হয়েছিল।












Click it and Unblock the Notifications