ভূমিকম্প বাধ মানছেই না, আন্দামানে ৬.১ মাত্রার কম্পন সতর্ক করল বাংলাকেও
পর পর ভূমিকম্প হয়েই চলেছে আন্দামানে। শুক্রবার সকালের পর সন্ধ্যায় ফের দু-দুবার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর মধ্যে শেষবার ভূমিকম্প ছিল তীব্র।
পর পর ভূমিকম্প হয়েই চলেছে আন্দামানে। শুক্রবার সকালের পর সন্ধ্যায় ফের দু-দুবার কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এর মধ্যে শেষবার ভূমিকম্প ছিল তীব্র। রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দ্বীপপুঞ্জে। এর আগে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল সকালে। এভাবে বারবার ভূমিকম্পে ত্রস্ত এলাকা।

ভারত-বাংলাদেশ-মায়ানমারও আতঙ্কিত
এদিনের ভূমিকম্পে কোনও হতাহতের খবর নেই। সম্পদের ক্ষয়ক্ষতিরও তাৎক্ষণিক কোনও খবর পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আন্দামানে। একইসঙ্গে ভারত-বাংলাদেশ-মায়ানমারও আতঙ্কিত এই ভূমিকম্পের জেরে।

একাদিকবার ভূমিকম্প, আতঙ্ক বাড়াচ্ছে
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আন্দামান সাগর। আন্দামানের রাজধানী পোর্টব্লেয়ার থেকে ২৩৯ কিলোমিটার দূরে। সন্ধ্যা ৭টা ৩৩ মিনিট নাগাদ ৬.১ মাত্রার ভূমিকম্পটি হয়। তার আগে ৬টা ৫৯ মিনিট নাগাদ আরও একটি ভূমিকম্প হয়েছিল আন্দামানে। এদিনই সকাল ১১টা ৭ মিনিট নাগাদ আরও একটি ভূমিকম্প হয়।

গভীর চিন্তার ভূ-বি্জ্ঞানীরা
এদিনই তিনবার কম্পন অনুভূত হয়েছে এর আগে এক সপ্তাহের মধ্যে আরও দু-বার কম্পন অনুভূত হয়। গত কয়েকমাসে ঘনঘন কম্পন হয়েছে। তাই পরিণতি নিয়ে গভীর চিন্তার ভূ-বি্জ্ঞানীরা। গত সোমবার অর্থাৎ ১৩ জুলাই, তার আগে ৮ জুলাই, ১০ জুন ভূমিকম্প অনুভূত হয়।

দু-বছরে ৭২ ভূমিকম্প
একের পর এক এই ছোট মাত্রার কম্পন থেকেই বড় কম্পনের ইঙ্গিত মিলেছে। এদিনের সর্বশেষ কম্পন কম মাত্রায় নয় নেহাতই। ৬.১ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। এ ব্যাপারে দিল্লির সরকার সতর্ক বার্তা পাঠিয়েছে। ধানবাদ আইআইটির সিসমোলজি বিভাগ জানিয়েছে, গত দু-বছরে মোট ৬৪ বার কম্পন অনুভূত হয়েছে ৪ থেকে ৫ মাত্রা। ৫-এর বেশি মাত্রায় কম্পন হয়েছে ৮ বার।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications