সেনা মেজরের মৃত্যুর পরের দিন অনন্তনাগে শহিদ এক জওয়ান! পাল্টা গুলিতে মৃত্যু ২ জঙ্গির

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগেক ওয়াঘোমার বিজবেহেরায় গুলিযুদ্ধে দুই জঙ্গির মৃত্যু। মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানেরও। আহত দুই জওয়ান। সেখানকার পুলিশ সূত্রে খবর, এক জঙ্গি এখনও এলাকায় লুকিয়ে রয়েছে।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগেক ওয়াঘোমার বিজবেহেরায় গুলিযুদ্ধে দুই জঙ্গির মৃত্যু। মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানেরও। আহত দুই জওয়ান। সেখানকার পুলিশ সূত্রে খবর, এক জঙ্গি এখনও এলাকায় লুকিয়ে রয়েছে। জঙ্গিদের সবাই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই মহম্মদের সদস্য বলে জানা গিয়েছে।

সেনা মেজরের মৃত্যুর পরের দিন অনন্তনাগে শহিদ এক জওয়ান! পাল্টা গুলিতে মৃত্যু ২ জঙ্গির

সোমবার পুলওয়ামায় সেনাবাহিনীর গাড়িকে নিশানা করেছিল জঙ্গিরা। এই ঘটনায় ছয় সেনা জওয়ান এবং দুজন সাধারণ বাসিন্দা আহত হন। সিআরপিএফ-এর কনভয়ে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছিল ফেব্রুয়ারিতে।

সোমবার অনন্তনাগে অপর এক এনকাউন্টারে এক সেনা আধিকারিকের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলও আরও তিন সেনা জওয়ান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সেনা প্রধান বিপিন রাওয়াত মেজর কেতন শর্মার প্রতি শ্রদ্ধা জানাবেন বলে জানা গিয়েছে।

জঙ্গিদের সঙ্গে এদিন গুলিযুদ্ধের শুরুর দিকেই আহত হয়েছিলেন সেনা জওয়ান। তাঁকে ৯২ বেস হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। সংঘর্ষে পরে আরও দুই জওয়ানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+