সেনা জওয়ানকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে গেল জঙ্গিরা! চরম উত্তেজনা কাশ্মীরে
বাড়ি থেকে সেনা জওয়ানকে অপরহরণের অভিযোগ উঠল কাশ্মীরে। কাশ্মীরের বুদগামে তাঁর নিজের বাড়ি থেকে সেনা জওয়ানকে অপহরণ করা হয় বলে অভিযোগ।
বাড়ি থেকে সেনা জওয়ানকে অপরহরণের অভিযোগ উঠল কাশ্মীরে। কাশ্মীরের বুদগামে তাঁর নিজের বাড়ি থেকে সেনা জওয়ানকে অপহরণ করা হয় বলে অভিযোগ। জঙ্গিরাই তাঁকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে তাঁর পরিবারের তরফে। অপহৃত সেনা জওয়ানের নাম মহম্মদ ইয়াসিন। তিনি জাকলি ইউনিটে কর্মরত ছিলেন।

পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৪ জওয়ান প্রাণ হারিয়েছেন। তারপর বালাকোটের জঙ্গিঘাঁটিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। তারপরও কিন্তু কাশ্মীরে সংঘর্ষবিরতির যেমন ছেদ নেই, কাশ্মীরে জঙ্গি ক্রিয়াকলাপও বন্ধ নেই। মাঝেমধ্যেই জঙ্গিহামা ঘটছে। বাড়িতে জঙ্গি ঢুকে পড়ছে।
এমনকী সেই জঙ্গি নিকেশ করতে গিয়েও প্রাণ যাচ্ছে সেনা-জওয়ান বা পুলিশ আধিকারিকদের। পুলওয়ামা-কাণ্ডের পরই কাশ্মীরে জঙ্গিনিকেশ করতে গিয়ে শহিদ হয়েছেন একাধিক সেনা-জওয়ান ও পুলিশ আধিকারিক। আবার সেনার উপর আঘাত নেমে এল। এবার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল সেনাকে।
#JammuAndKashmir: An army Jawan of (JAKLI Unit) Mohammad Yaseen reportedly kidnapped by terrorists from his residence in Qazipora Chadoora in Budgam, today late evening. More details awaited. pic.twitter.com/oHhhG2wXlz
— ANI (@ANI) March 8, 2019
কাশ্মীর যে সন্ত্রাসবাদ মুক্ত নয়, সবসময়ই সন্ত্রাসের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে কাশ্মীরবাসীদের, তা ফের সামনে চলে এল। সাধারণ মানুষ নয়, এবার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল এক সেনা জওয়ানকেই। এই ঘটনা ফের ভারতবাসীর সুরক্ষাকে প্রশ্নের মুখে ঠেলে দিল কাশ্মীরে।












Click it and Unblock the Notifications