কাশ্মীরের শোপিয়ান থেকে অপহৃত এক সেনা জওয়ান! হিজবুল কমান্ডার হত্যার প্রতিশোধ না অন্য কিছু

জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলা থেকে অপহরণ করা হল ভারতীয় সেনার এক জওয়ানকে। জানা গিয়েছে তিনি হিজবুল কমান্ডার সমীর ভাট ওরফে সমীর টাইগার-এর এনকাউন্টারের ঘটনায় জড়িত ছিলেন।

জম্মু কাশ্মীরের শোপিয়ান জেলা থেকে অপহরণ করা হল ভারতীয় সেনার এক জওয়ানকে। জানা গিয়েছে তিনি কুখ্যাত হিজবুল সমীর টাইগার-এর এনকাউন্টারের ঘটনায় জড়িত ছিলেন। আওরেঙ্গজেব নামের ওই জওয়ানের বাড়ি কাশ্মীরেরই পুঞ্চ জেলায় বলে জানা গিয়েছে। তবে অপর একটি সূত্রের দাবি তাঁকে পুলওয়ামা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

শোপিয়ান থেকে অপহৃত এক সেনা জওয়ান

সূত্রটি জানিয়েছে, বুধবার ডিউটি শেষে বাসে করে ওই জওয়ান বাড়ি ফিরছিলেন। মাঝপথে সশস্ত্র জঙ্গিরা পথ আটকায়। মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বাস থেকেই তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্তে নেমেছে জম্মু কাশ্মীরের পুলিশ। জানা গিয়েছে আওরেঙ্গজেব ২৩ রাষ্ট্রীয় রাইফেলস-এর সদস্য ছিলেন। তাদেরও খবর দিয়েছে পুলিশ।

মাত্র কয়েক সপ্তাহ আগেই পুলওয়ামা জেলার দ্রাবগামে যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছিল হিজবুল মুজাহিদীন কমান্ডার সমীর ভাট ওরফে সমীর টাইগার। নিহত হন আরেক হিজবুল নেতা আকিব খানও। জম্মু কাশ্মীরে পুলিশ ও সেনাকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনায় অনেকবার নাম জড়িয়েছে সমীর ভাটের। ২০১৬-র মার্চে তাঁকে একবার গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু দিনকয়েকের মধ্যে মুক্তিও দেওয়া হয়। এর দুমাস পরেই সে হিজবুল মুজাহিদীন-এ যোগ দেওয়ার কথা জানায়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে তারপর থেকেই তার নাম ছিল এ প্লাস প্লাস স্তরের জঙ্গির তালিকায়।

নরেন্দ্র মোদীর সরকার কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে সেনা ও যৌথবাহিনীকে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার অনুমতি দিয়েছে। সমীর টাইগারের এনকাউন্টার সেনাবাহিনীর বড় সাফল্য ছিল। ভাটের মৃত্যুতে হিজবুল বড় ধাক্কা খেয়েছে বলে মনে করা হয়েছিল। ওই এনকাউন্টারে সক্রিয় ভূমিকায় ছিলেন আওরেঙ্গজেব। সম্ভবত সেই কারণেই তাঁকে অপহরণ করা হয়েছে বলে মনে করছে পুলিশ। তবে এখনও কোনও গোষ্ঠী অপহরণের গায় স্বীকার করেনি।

এদিকে উত্তর কাশ্মীরের বন্দিপোড়ার পানার জঙ্গলে বৃহস্পতিবার আরও দুই জঙ্গিকে নিকেশ করেছে সেনাবাহিনী। ওই ঘটনায় এক জওয়ান শহিদও হয়েছেন। গত ৯ জুন ওই এলাকা দিয়ে টহল দেওয়ার সময় সেনাবাহিনীর উপর হামলা চালিয়েছিল এই জঙ্গিরা। সেই থেকে পানামের ঘন জঙ্গলে অভিযান চালাচ্ছিল সেনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+