মদ্যপ ছেলের নেশা ছাড়াতে না পেরে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারল মা–বাবা
মদ্যপ ছেলের নেশা ছাড়াতে না পেরে তাঁকে জীবন্ত পুড়িয়ে মারল মা–বাবা
মদের নেশা কিছুতেই ছাড়াতে পারছিল না ছেলের, তাই অতিষ্ঠ হয়ে দম্পতি তাঁদের সন্তানকেই জীবন্ত পুড়িয়ে মারল। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার ওয়াঙ্গগাল জেলায় মঙ্গলবার।

পুলিশ জানিয়েছে, ছেলের মদের নেশা ও টাকা জন্য হেনস্থায় বিরক্ত হয়ে উঠেছিল কে প্রভাকর ও বিমলা। ছেলের প্রতি অসন্তুষ্ট হয়েই ৪২ বছরের কে মহেশ চন্দ্রের গায়ে পেট্রোল ঢেলে গায়ে আঘুন ধরিয়ে দেয় মা–বাবা। মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে মুসথায়ালাপল্লী গ্রামে। পুলিশ জানিয়েছে, মহেশ নিয়মিত মদ্যপান করতেন এবং তাঁর এই নেশা–হেনস্থার জন্য দু’মাস আগে স্ত্রীও তাঁকে ছেড়ে বাপের বাড়ি চলে যায়। তারপর থেকেই মহেশ তাঁর মা–বাবাকে টাকার জন্য হেনস্থা করতে থাকেন। এমনকী তাঁদের মারধরও করতেন মহেশ। দুই সন্তানের বাবা মহেশ মঙ্গলবার রাতে মদ্যপ হয়ে বাড়ি আসেন এবং তাঁর মা–বাবাকে মারধর শুরু করেন। তাঁর হাত থেকে বাঁচার কোনও উপায় না পেয়ে নিজের ছেলেকেই তাঁরা জ্বালিয়ে মেরে দেন। ওয়াঙ্গগাল কৃষি বাজারে কর্মী হিসাবে কাজ করতেন মহেশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুলিশ মৃত ব্যক্তির অভিভাবককে গ্রেফতার করেছে।












Click it and Unblock the Notifications