অধরা স্বপ্ন, 'জয় হিন্দ' বলে ফেসবুকে আত্মহননের সম্প্রচার

বন্ধুরা তাঁকে থামানোর চেষ্টা করা সত্ত্বেও, আগ্রার এক ব্যক্তি ফেসবুক লাইভে আত্মঘাতী হলেন।

আবার ফেসবুক লাইভে আত্মহত্যা! বুধবার ফেসবুক লাইভে তাঁর বন্ধুদের চোখের সামনেই আত্মহত্যা করেন আগ্রার এক যুবক। সেনাবাহিনীতে ভর্তি হতে চেয়েও ব্যর্থ হয়েছেন, সেই হতাশাতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ তাঁর দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

অধরা স্বপ্ন, জয় হিন্দ বলে ফেসবুকে আত্মহননের সম্প্রচার

মঙ্গলবার রাতে বাড়ির বাকিরা ঘুমিয়ে পড়লে মুন্না কুমার ফেসবুক লাইভ অন করেন। তারপর বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েন। লাইভ চ্যাটে দেখা গিয়েছে অনেকে তাঁকে থামাবারও চেষ্টা করেছিলেন। কিন্তু কারোর কথাই শোনেননি মুন্না।

ছোটর থেকেই সেনাবাহিনীতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল মুন্নার। ১৭ বছর বয়স হতে না হতেই প্রথমবার বসেছিলেন সেনাবাহিনীর পরীক্ষায়। কিন্তু ব্যর্থ হন। এরপর থেকে অনেকবার বসেছেন এই পরীক্ষাই। কোনওবারই সফল হননি।

চলতি বছরেই তাঁর শেষ সুযোগ ছিল। কারণ দেখতে দেখতে তাঁর বয়স অনেকটাই বেড়ে গিয়েছিল। পরের বছর আর সেনায় যোগ দেওয়ার বয়স থাকত না তাঁর। কিন্তু শেষ সুযোগটিও হারান মুন্না। এরপর থেকেই অসম্ভব হতাশা গ্রাস করেছিল তাঁকে। হতাশা থেকেই নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেন।

স্বাভাবিকভাবেই এই ঘটনায় ভেঙে পড়েছেন মুন্নার বাবা-মা। মুন্নার ঘর থেকে একটি দু পাতার সুইসাইড নোট পেয়েছে পুলিশ। ওই চিঠিতে মুন্না এই সিদ্ধান্ত গ্রহণের জন্য তাঁর বাবা-মায়ের কাছে ক্ষমা চেয়েছেন। সঙ্গে সেনায় যোগ দেওয়ার জন্য তাঁর চেষ্টার কথাও বিস্তারিত লিখে গিয়েছেন। চিঠির শেষে মুন্না লেখেন 'জয় হিন্দ'। ফেসবুক লাইভের ভিডিওটি খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+