মোদী সরকারের 'অফিসিয়াল স্ট্যান্ড'! কর্নাটকে আমূলের দুধ বিক্রির বিরুদ্ধে 'কান্নাডিগা'য় শান কুমারস্বামীর
নির্বাচনের মুখে আমূল নিয়ে বিতর্কে কর্নাটকে বেজায় বিপাকে শাসক বিজেপি। দিন চারকের আগে আমূলের তরফে টুইট করে বলা হয়েছিল বেঙ্গালুরুতে অনলাইন ডেলিভারি শুরু করবে তারা। তা করা হলে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে রাজ্যের ডেয়ারি ব্র্যান্ড নন্দিনী। তা এই মুহূর্তে হতে দিতে রাজি নন বিরোধীরা। যে কারণে বিদ্রোহ ঘোষণার আহ্বান কুমারস্বামীর।
এদিন সংবাদ মাধ্যমের সামনে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্রীয় সরকার আমূলকে পিছনের দরজা দিয়ে কর্নাটকে ঠেলে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, আমূল কর্নাটক মিল্ক ফেডারেশন এবং দুধ উৎপাদনের সঙ্গে যাঁরা জড়িত তাঁদেরকে শ্বাসরোধ করছে। কুমারস্বামী রাজ্যবাসীর কাছে আমূলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার আহ্বান জানিয়েছেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন কান্নাডিগাদের উচিত আমূলের বিরোধিতা করা। কর্নাটকের দুধ উৎপাদকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে সেটা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কুমারস্বামী বলেছেন, দুধ উৎপাদকদের জীবিকা বাঁচাতে জনগণের পাশাপাশি গ্রাহকদের উচিত অগ্রাধিকারের ভিত্তিকে নন্দিনীর পণ্য ব্যবহার করা।
কুমারস্বামী বলছেন, রাজ্য সরকার বেঙ্গালুরুর কোরামঙ্গলায় কম দামে আমূলকে একটি জমি বরাদ্দ করেছিল। সরকার সেই সময় মহৎ কাজ করলেও আমূল এখন দুধ উৎপাদনকারী এবং কর্নাটক মিল্ক ফেডারেশনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
তিনি বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়ার আমলে ইয়েলাহাঙ্কায় বিশেষ আইসক্রিম ইউনিট তৈরি হয়েছিল। কর্নাটক মিল্ক ফেডারেশন সেখানে আমূলের জন্য প্রচুর পরিমাণে আইসক্রিম তৈরি করে বলে জানিয়েছেন কুমারস্বামী।

প্রাক্তন মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেছেন, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার দুধ উৎপাদনকারীদের রাস্তায় ফেলে দিতে চায়। এছাড়াও তারা গুজরাতের মানুষদের দাস করার পরিকল্পনা করেছ। তিনি আরও বসেছেন, এই মুহূর্তে রাজ্য সরকার এবং কর্নাটক মিল্ক ফেডারেশনের নীরবতা নিয়ে সন্দেহ দানা বাধছে।
তিনি বলেছেন, আমূল ব্যবসা শুরু করলে রাজ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা শুরু হবে। যেখানে নন্দিনী ব্র্যান্ডকে দুর্বল হয়ে যাবে। কুমারস্বামী অভিযোগ করেছেন, আমূল ম্যানেজমেন্ট কান্নাডিগা এবং কর্নাটক মিল্ক ফেডারেশনকে শেষ করতে চায়। তিনি কটাক্ষ করে বলেছেন, এক দেশ, এক আমূল, এক দুধ এবং এক গুজরাত কেন্দ্রীয় সরকারের অফিসাল স্ট্যান্ড বলেই মনে হচ্ছে।












Click it and Unblock the Notifications