আলিগড় কাণ্ডে পুলিশি বর্বরতার বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত উপাচার্যের
আলিগড় কাণ্ডে পুলিশি বর্বরতার বিরুদ্ধে এফআইআরের সিদ্ধান্ত উপাচার্যের
গত ১৫ই ডিসেম্বর অনুমতি ছাড়াই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের উপর পুলিশ বর্বরোচিতভাবে অত্যাচার চালায় বলে অভিযোগ। এই ঘটনার বিরুদ্ধেই এবার আইনি পদক্ষেপ নিলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারিক মনসুর । এদিন,ঐ রাতের সহিংস ঘটনার সাথে যুক্ত পুলিশদের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও সিদ্ধান্ত নেন তিনি।

অন্যদিকে, ঐদিনই সিএএ-বিরোধী আন্দোলন চলাকালীন জামিয়ার পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল দিল্লি পুলিশ। সেই ঘটনার বিরুদ্ধেই প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন আলীগড়ের পড়ুয়ারা, কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয় আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ঘটনার ভিত্তিতেই আলিগড়ের পুলিশ প্রধানকে একটি চিঠি লেখেন, এবং তিনি অভিযোগ করেন সেদিন পুলিশ কর্মীদের কেবল রাস্তার শৃঙ্খলা রক্ষা করার জন্য ডাকা হয়েছিল,বদলে বিনা অনুমতিতেই তারা ক্যাম্পাসে ঢুকে ছাত্রছাত্রীদের মারধর করতে শুরু করে।
সূত্রের খবর, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে আইপিএস মনজিল সায়নের তত্ত্বাবধানে ৭ সদস্যের একটি তদন্তকারী দল ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে। এছাড়াও সিসিটিভি ফুটেজ সহ একাধিক তথ্য প্রমাণাদি সংগ্রহ করে শীঘ্রই তাদের রিপোর্ট উচ্চ আদালতে পেশ করবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications