ইদে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান বয়কট কাশ্মীরি পড়ুয়াদের! নেপথ্যে কোন কারণ

গোটা কাশ্মীরে এপর্যন্ত শান্তিতে পালিত হয়েছে ইদ। এমনই দাবি স্থানীয় পুলিশ সূত্রের। পুলিশের দাবি, গোটা কাশ্মীর সীমান্তে বিভিন্ন মসজিদে শান্তি প্রার্থনা করেছেন স্থানীয় মানুষ।

গোটা কাশ্মীরে এপর্যন্ত শান্তিতে পালিত হয়েছে ইদ। এমনই দাবি স্থানীয় পুলিশ সূত্রের। পুলিশের দাবি, গোটা কাশ্মীর সীমান্তে বিভিন্ন মসজিদে শান্তি প্রার্থনা করেছেন স্থানীয় মানুষ। পাশাপাশি ইদ উপলক্ষ্যে সকলে শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাভাবিক ছন্দে। কাশ্মীরের ছবিটা যখন এরকম, তখন উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে ছবিটা অন্যরকম। সেখানে কাশ্মীর থেকে আগত পড়ুয়ারা বয়কটের ঘোষণা করেছেন ইদ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানকে।

কাশ্মীরি পড়ুয়াদের দাবি কী?

কাশ্মীরি পড়ুয়াদের দাবি কী?

অনুষ্ঠান বয়কট করে কাশ্মীরি পড়ুয়ারা দাবি করেন, ইদ উপলক্ষ্যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আয়োজিত মধ্যাহ্ন ভোজের অনুষ্ঠান খানিকটা 'কাটা ঘায়ে নুনের ছিটে'র সামিল। পড়ুয়াদের দাবি, যখন উপত্যকায় তাঁদের পরিবার উদ্বেগে রয়েছে , তখন তাঁরা এই ইদে উচ্ছ্বাস করতে পারবেন না।

আলিগড়ে উপাচার্যের আয়োজিত মধ্যাহ্নভোজ

আলিগড়ে উপাচার্যের আয়োজিত মধ্যাহ্নভোজ

প্রতিবারের মতো এবারেও আলিগড় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য আয়োজন করেন এক বিশেষ মধ্যাহ্ন ভোজের। সেই ভোজে সকল পড়ুয়াদের অংশ নেওয়ার কথা থাকে। তবে কাশ্মীর থেকে আগত পড়ুয়ারা সেই অনুষ্ঠান বয়কট করেছেন এই বছর।

 কাশ্মীরি পড়ুয়াদের নিয়ে উত্তরপ্রদেশ সরকার সতর্ক

কাশ্মীরি পড়ুয়াদের নিয়ে উত্তরপ্রদেশ সরকার সতর্ক

কাশ্মীরে যখন ৩৭০ ধারা তুলে নেওয়া হল, তখন নয়ডায় ১৪৪ ধারা জারি করা হয়। যাতে সেখানে অবস্থিত প্রচুর সংখ্যক কাশ্মীরি পড়ুয়াদের নিরাপত্তায় কোনও সমস্যা না থাকে। এছাড়াও ইদে যেন তাঁরা নিরাপদে বাড়ি যেতে পারেন , তা নিয়েও তাঁদের আশ্বস্ত করতে প্রশাসন একাধিক বন্দোবস্ত করা হয়।

[কর্ণাটকে ভয়াবহ বন্যা, বিপর্যস্ত জনজীবন, দেখুন দুর্দশার জলছবি]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+