'নির্দোষ হলে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনব ', বুকিকে টোপ দিয়ে গ্রেফতার করালেন ফড়নবীশের স্ত্রী
বুকিকে টোপ দিয়ে সন্তর্পণে পুলিশের জালে ফেললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রী অমৃতা ফড়নবীশ। প্রায় ৮ বছর ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিলেন অনিল জেয়সিংহানিয়া। না না সময়ে নিজের ঠিকানা বদল করে চলেছিলেন তিনি।
কিছুতেই পুলিশ তাকে নাগালে পাচ্ছিল না। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের স্ত্রীর কাছে ১০ কোটি টাকা হাতানোর ছক কষছিল অনিল জয়সিংহানিয়া। অনিল সিংহানিয়ার বিরুদ্ধে ১৫টি আর্থিক জালিয়াতির মামলা রয়েছে। অমৃতা ফড়নবীশের কাছেও টাকা হাতানোর ছক কষেছিল সে। ৮ বছর পলাতক থাকার পর অবশেষে মার্চ মাসে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে পুলিশকে এই কাজে সাহায্য করেছেন খোদ উপমুখ্যমন্ত্রীর স্ত্রী অমৃতা ফড়নবীশ। মালাবার হিলস পুলিশ স্টেশনের পুলিশ জানিয়েছে অমৃতা ফড়নবীশের সঙ্গে যোগাযোগ করেছিলেন অনিল জয়সিংহানিয়া। সেসময় অমৃতা তাঁকে জানিয়েছিলেন দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে।
২০ মার্চ অমৃতা ফড়নবীশ অভিযোগ দায়ের করেছিলেন তাঁর বিরুদ্ধে। তার ২ দিন পরে হোয়াটসঅ্যাপ চ্যাটে অনিল জয়সিংহানিয়াকে অমৃতা জানান যে যদি তাঁর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে হয় তাহলে তিনি পুলিশের হাত থেকে তাঁকে বাঁচিয়ে আনবেন। এবং এই নিয়ে দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে কথা বলে তাঁকে বাঁচানোর ব্যবস্থা করবেন।

অনিল সিংহানিয়ার মেয়ে অনিক্ষা সিংহানিয়া অমৃতা ফড়নবীশকে প্রস্তাব দিয়েছিলেন যে তাঁরা পুলিশকে বুকিদের সম্পর্কে সব তথ্য দিয়ে মোটা টাকা আয় করতে পারে। অমৃতাকে নিয়ে বেশ কিছু ভিডিও তৈরি করেছিলেন অনিলের মেয়ে।পুলিশ চার্জশিটে উল্লেখ করেছে অমৃতাকে ব্ল্যাকমেল করেছিলেন অনিলের মেয়ে। এবং তাঁদের কথোপকথনের ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications