২ ঘণ্টার জন্য নিখোঁজ গরিবরথ এক্সপ্রেস! যেভাবে ঘটল আজব ঘটনা

ট্রেনের সূচি অনুযায়ী , অমৃতসর থকে রওনা হয়ে উত্তর প্রদেশের মোরাদাবাদের পথ ধরে যাওয়ার কথা ছিল । এরপরই ঘটে যায় আসল ঘটনা।

হারিয়ে যাওয়া নিয়ে অনেকের জীবনেই অনেক বিচিত্র ঘটনা থাকতে পারে। কিন্তু আস্ত একটা ট্রেন চোখের নিমেষে নিখোঁজ হওয়ার ঘটনা রীতিমত চমকে দেয়! এই ঘটনা ঘটল পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারে সাহারসাগামী গরিবরথ এক্সপ্রেসের সঙ্গে।

২ ঘণ্টার জন্য নিখোঁজ গরিবরথ এক্সপ্রেস! যেভাবে ঘটল আজব ঘটনা

ট্রেনের সূচি অনুযায়ী , অমৃতসর থকে রওনা হয়ে উত্তর প্রদেশের মোরাদাবাদের পথ ধরে যাওয়ার কথা ছিল গরিবরথ এক্সপ্রেসের । কিন্তু গাজিয়াবাদ জংশন স্টেশন থেকে হঠাৎই ভুল পথ ধরে আলিগড়ের দিকে ছুটতে শুরু করে ট্রেন। এদিকে, রেল অফিসে যেমন শোরগোল পড়ে যায়, তেমনই যাত্রীরাও কিছু বুঝে উঠতে পারেন না। দু' ঘণ্টা ধরে সঠিক রেলপথে কোনও খোঁজ মেলে না এই গরিবরথ এক্সপ্রেসটির। এরমধ্যে বোধোদয় হয় ট্রেনের চালকের। তিনি সমস্তটা বুঝে নিয়ে মাঝপথে দাঁড় করিয়ে দেন ট্রেন।

এরপরই তড়িঘড়ি রেল দফতরের তৎপরতায় গাজিয়াবাদ স্টেশনে ট্রেনটিকে ফিরিয়ে আনা হয়। সেখান থেকে নির্দিষ্ট পথে ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয় মোরাদাবাদের দিকে। ফলে নিজ গতিতে ফের একবার সঠিক পথে চলতে শুরু করে গরিবরথ এক্সপ্রেস। গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় রেলের তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+