Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বায়ুসেনার বিশেষ বিমানে ডিব্রুগড়ে অমৃতপাল সিং, আইনি লড়াই জারি রাখার বার্তা পরিবারের

অবশেষে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পুলিশকে নাকানি চোবানি খাইয়ে অবশেষে নিজেই ধরা দিলেন খালিস্তান পন্থী নেতা অমৃতপাল সিং। গত পরশু তাঁর স্ত্রীকে বিমানবন্দরে আটক করেছিল পাঞ্জাব পুলিশ। মনে করা হচ্ছে স্ত্রীকে বাঁচাতেই এই আত্মসমর্পণ।

পাঞ্জাবের মোঙ্গার একটি গ্রাম থেকে আত্মসমর্পণ করেন তিনি। পুলিশের কাছে ধরা দেওয়ার আগে গ্রামের গুরুদ্বারে নিজের অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি। তারপরেই পুলিশের কাছে ধরা দেন তিনি। ছেলের এই আত্মসমর্পণ কোনও ভাবেই বৃথা থাবে না বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

amritpal singh

অমৃতপাল সিংয়ের মা জানিয়েছেন সিংহের মত তাঁর ছেলে আত্মসমর্পণ করেছেন। তাঁরা ছেলের জন্য আইনি লড়াই চালিয়ে যাবেন বলে বার্তা দিয়েছেন। এদিকে বায়ু সেনার বিশেষ বিমানে অসমের ডিব্রুগড়ে নিয়ে যাওয়া হয়েছে অমৃতপাল সিংকে। সেখানে তাঁকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছে।

amritpal singh

অমৃতপাল সিংকে অসমে রাখারপ উদ্দেশ্য একটাই যাতে তিনি জেল থেকে কোনও কাজ করতে না পারেন। পাঞ্জাবের জেলে রাখা হলে সেখান থেকে তিনি নানা রকমের কার্যকলাপ চালিয়ে যেতে পারতেন বলে আশঙ্কা প্রকাশ করে পাঞ্জাব পুলিশ তারপরেই তাঁকে অসমের ডিব্রিুগড়ে জেলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

amritpal singh

এদিকে অমৃতপাল সিংয়ের গ্রেফতারির পরেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছেন দেশের শান্তি ভঙ্গ করার চেষ্টা যে করবে তাঁকে রেয়াত করা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য অমৃতপাল সিংকে গ্রেফতার করার তোরজোর শুরু হতেই বিদেশের মাটিতে বিক্ষোভ শুরু করেছিলেন খালিস্তানপন্থীরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+