Amrit Bharat Express: মালদহ থেকে ছুটল 'বন্দে সাধারণ এক্সপ্রেস', ভাড়া থেকে সময়! রইল সমস্ত তথ্য

Amrit Bharat Express: বন্দে ভারতের পর এবার অমৃত ভারত এক্সপ্রেস পেল বাংলা! আজ শনিবার অযোধ্যা থেকে নয়া এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মতো মালদহ টাউন স্টেশন থেকে চালু হল "অমৃত ভারত" এক্সপ্রেস। আজ মালদহ থেকে বেঙ্গালুরু পৌঁছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ৪২ ঘন্টায় মালদা থেকে বেঙ্গালুরু পৌছবে এই ট্রেন।

ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার। প্রথমদিনেই এই ট্রেনে (Amrit Bharat Express) যাত্রী ছিল চোখে পড়ার মতো। এমনকি আগামী কয়েকদিনে টিকিটের চাহিদাও তুঙ্গে।

Amrit Bharat Express

  • Amrit Bharat Express: ২২ টি আধুনিক কোচ রয়েছে

নয়া অমৃত ভারত এক্সপ্রেসে ২২ টি আধুনিক কোচ রয়েছে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড,পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে। আপাতত স্লিপার ও জেনারেল কোচ রয়েছে। আগামীদিনে এসি কোচ যুক্ত হবে বলেও শোনা যাচ্ছে। তবে এখন কোনও এসি কোচ থাকছে না। অন্যদিকে প্রতিবন্ধীদের জন্য বিশেষ শৌচালয়ের ব্যবস্থা রয়েছে। প্রতিবন্ধীরা জল ব্যবহার করার জন্য পা দিয়েই সুইচ টিপলে জল বেরোবে।

  • Amrit Bharat Express: মালদা টাউন স্টেশনের মুকুটে নতুন পালক

এদিনের মালদা টাউন স্টেশন উপস্থিত ছিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী,ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে মালদহ হয়ে। মালদা টাউন স্টেশনের মুকুটে 'অমৃত ভারত' এক্সপ্রেস নতুন পালক। এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা।

বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল। অনেকে চিকিৎসার জন্য বেঙ্গালুরু যান। তাদের যেতে সমস্যা হয়। এই ট্রেন চালু হওয়াতে সমস্যার অনেকটা সমাধান হবে বলে দাবি বিজেপি নেতার।

  • Amrit Bharat Express: ট্রেনের ভাড়া এবং টাইমটেবিল

মালদহ ডিআরএম বিকাশ চৌবে জানিয়েছেন, শনিবার সকাল ১০,৪৫ মিনিটে মালদা টাউন স্টেশন থেকে যাত্রা শুরু হয়। মঙ্গলবার ভোর তিনটে পৌঁছবে আবার অন্যদিকে বেঙ্গালুরু থেকে রবিবারে ১৩:৫০ মিনিটে ছাড়বে। মঙ্গলবার ১১ টায় মালদহ এসে পৌঁছাবে এই ট্রেন। সব মিলিয়ে অমৃত ভারত এক্সপ্রেসে মালদহ থেকে বেঙ্গালুরু যেতে ৪২ ঘন্টা সময় লাগবে। সপ্তাহে একদিন করে এই পরিষেবা চালু থাকবে। রবিবার থেকেই এর বুকিং শুরু হবে। ট্রেনের ভাড়া জেনারেলে ৫২৮ টাকা এবং স্লিপার প্রায় ৬১০ টাকার কিছু বেশী পড়বে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+