Amrit Bharat Express: ১৫০০ যাত্রী নিয়ে ১৩০ কিমি ছুটতে পারে বন্দে সাধারণ এক্সপ্রেস! আর কী সুবিধা আছে?
Amrit Bharat Express: হাই-স্পিড ট্রেন বন্দে ভারতের পর এবার রেল ট্র্যাকে ঝড় তুলবে অমৃত ভারত এক্সপ্রেস। ইতিমধ্যে দেশের প্রথম হাই-স্পিড ট্রেন গতি এনেছে রেল ট্র্যাকে। যাত্রীদের পছন্দের তালিকায় রয়েছে এই ট্রেন। কিন্তু টিকিটের দাম এতটাই বেশি যে সবার পক্ষে বন্দে ভারত ট্রেনটিতে চড়ার সুযোগ হয় না।
আর এই বিষয়কে মাথায় রেখেই অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) নিয়ে আসছে মোদী সরকার। অনেকেই এই ট্রেনকে বন্দে সাধারণ এক্সপ্রেসও বলছেন।

Amrit Bharat Express: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামী ৩০ ডিসেম্বর অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ট্রেনের পরীক্ষা করেছেন। যা খবর, দুটি বন্দে সাধারণ এক্সপ্রেসের উদ্বোধন হবে। একটি চলবে অযোধ্যা থেকে দারভাঙ্গা পর্যন্ত অন্যটি চলবে মালদহ থেকে বেঙ্গালুরু পর্যন্ত। রেল সূত্রে খবর, ঘন্টায় ১৩০ কিমি গতিতে ছুটবে নয়া ট্রেন। আছে আধুনিক সুবিধা। তবে এই ট্রেন সম্পূর্ণ নন-এসি।
Amrit Bharat Express: পুশ-পুল প্রযুক্তি আসলে কী?
অমৃত ভারত এক্সপ্রেস (Amrit Bharat Express) পুশ-পুল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। নয়া এই প্রযুক্তিতে অনেক দ্রুত গতি ধরতে পারবে নয়া এই ট্রেন। শুধু তাই নয়, দ্রুত থামানোও সম্ভব হবে এই ট্রেনটিকে।
এমনকি রেল লাইনে কোনও মোড় কিংবা ব্রিজের উপর দিয়ে যাওয়ার ক্ষেত্রে অমৃত ভারত এক্সপ্রেসে থাকা নয়া প্রযুক্তি অনেকটাই সময় বাঁচাবে। পুশপুল প্রযুক্তির অর্থ হল এই ট্রেনে দুটি ইঞ্জিন থাকবে, একটি সামনে এবং অন্যটি পিছনে। সামনের ইঞ্জিন পুল করবে এবং পিছনের ইঞ্জিন পুশ করবে।
Amrit Bharat Express: একাধিক আধুনিক সুবিধা
অন্যদিকে নয়া প্রযুক্তিতে তৈরি অমৃত ভারত এক্সপ্রেসে (Amrit Bharat Express) ঝটকা অনেক কম লাগবে। এমন এক প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে তাতে ট্রেনে ঝটকা কি জিনিস তা ভুলে যাবেন যাত্রীরা। সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টিউতে গুরুত্ব দেওয়া হয়েছে।
আর তাই সব কোচ CCTV ক্যামেরা লাগানো হয়েছে। আধুনিক শৌচালয়, সেন্সর যুক্ত জলের কল থেকে শুরু করে অ্যানাউন্সমেন্ট সিস্টেম রয়েছে বন্দে সাধারণ এক্সপ্রেসে। এছাড়াও কুসন থেকে শুরু করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে নয়া এই ট্রেনে।
Amrit Bharat Express: থাকবে ২২ কোচ
অমৃত ভারত এক্সপ্রেসে (Amrit Bharat Express) ২২ টি কোচ রয়েছে। যার ৮টি জেনারেল কোচ এবং ১৪ টি স্লিপার কোচ রয়েছে। একসঙ্গে এই ট্রেনে 1500 যাত্রী সফর করতে পারবেন।












Click it and Unblock the Notifications