দিল্লিতে 'ক্যাপ্টেন' অমরিন্দর সিংয়ের গাড়ি ঢুকল 'চাণক্য' অমিত শাহের বাসভবনে! বিজেপি যোগ নিয়ে তুঙ্গে জল্পনা

দিল্লিতে 'ক্যাপ্টেন' অমরিন্দর সিংয়ের গাড়ি ঢুকল 'চাণক্য' অমিত শাহের বাসভবনে! বিজেপি যোগ নিয়ে তুঙ্গে জল্পনা

কংগ্রেসের হাইকমান্ডের নির্দেশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি সরে যান। ২০২২ পাঞ্জাব নির্বাচনের আগে 'হাত' শিবির বারবার যে নভজ্যোত সিং সিধুর ওপর ভরসা দেখিয়ে ক্যাপ্টেন অমরিন্দর সিংকে কুর্সি থেকে সরিয়েছিল, সেই সিধুও ২৪ ঘণ্টা আগে পদত্যাগ করেছেন পাঞ্জাব কংগ্রেস প্রধান হিসাবে। এদিকে, এই পরিস্থিতিতে দিল্লিতে অমরিন্দর সিং আসতেই জল্পনা চড়ছিল তাঁর সঙ্গে অমিত শাহের সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে। এই সমীকরণের মাঝেই হাইভোল্টেজ জল্পনা তুঙ্গে তুলে নয়া দিল্লির বুকে অমিত শাহের বাসভবনে যেতে দেখা যায় অমরিন্দর সিংয়ের কনভয়কে। ঘটনা ঘিরে তুঙ্গে জল্পনা।

কোন কোন সম্ভবানা রয়েছে

কোন কোন সম্ভবানা রয়েছে

এখনও পর্যন্ত সূত্রের যা খবর, তাতে জানা গিয়েছে, যদি বিজেপিতে অমরিন্দর যোগ দেন, তাহলে সম্ভবত নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় তিনি জায়গা পাবেন। সেই ক্যানভাসকে সামনে রাখলে স্পষ্ট হচ্ছে ২০২২ সালে পাঞ্জাবে বিধানসবা নির্বাচনে বিজেপির রোডম্যাপ। কৃষি আন্দোলনে রীতিমতো সরগরম পাঞ্জাবে এই জনপ্রিয় নেতা তথা 'রাজ' পরিবারের সন্তান গেরুয়া শিবিরে আসলে , বিজেপির যেমন অঙ্ক জোরদার হতে পারে, তেমনই অমরিন্দরের রাজনৈতিক পথ চলাও পোক্ত হতে পারে বলে অনেকে মনে করছেন আপাতত। তবে কংগ্রেসের এই নেতা সেই পথ নেবেন কি নাতা জল্পনায়।

 পর পর কংগ্রেস নেতার পদত্যাগ

পর পর কংগ্রেস নেতার পদত্যাগ

বাম শিবির ভেঙে যেমন কানহাইয়া কুমার ও জিগনেশ মেওয়ানিরা রাহুল গান্ধীর উপস্থিতিতে যোগ দিয়েছেন কংগ্রেসে,তেমনই গত কয়েকমাসে কংগ্রেস বহু পোক্ত ঘুঁটি আঞ্চলিক শিবির থেকে খুইয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া থেকে সুস্মিতা দেব, লুইজিনহো ফলেইরো তার প্রকৃষ্ট উদাহরণ। উল্লেখ্য, পাঞ্জাবের আগে কংগ্রেসের অভ্যন্তরে ক্ষমতা-বল নিয়ে সংঘাতে গেহলোট বনাম পাইলটের নাম উঠে আসে। কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে কার্যত বিদ্রেহ ঘোষণা করেছিলেন সচিন পাইলট ও তাঁর সঙ্গীরা। তার আগে মধ্যপ্রদেশ কংগ্রেসে কমলনাথ বনাম জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সংঘাত দেখা যায়। ফলস্বরূপ কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান জ্যোতিরাদিত্য। আর যোগ দেন বিজেপিতে। এদিকে, গোয়ার স্ট্রংম্যান হিসাবে পরিচিত লুইজিনহো ফলেইরো এদিন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এই পরিস্থিতিতে অমরিন্দরের স্টান্স নিয়েও রয়েছে জল্পনা।

 কংগ্রেস পর পর সংকটে

কংগ্রেস পর পর সংকটে

এদিকে, সিধুর ইস্তফার পর থেকে যখন পাঞ্জাব পরিস্থিতি নিয়ে কংগ্রেস বিপাকে,তখন কপিল সিবাল এদিন মন্তব্য করে বলেন, 'আমরা জি হুজুর ২৩ নই'। এই বক্তব্যের পর 'হাত' শিবির আরও খানিকটা উদ্বেগে। দলের মধ্যে বাড়তে থাকা বিদ্রোহীদের নিয়ে রীতিমতো বিপাকে গান্ধি শিবির।

কৃষক আন্দোলন ও বিধানসভা ভোট

কৃষক আন্দোলন ও বিধানসভা ভোট

যেখানে কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার নিয়ে পঞ্জাবের বুকে বিক্ষোভের আগুন জ্বলেছিল , মোদী সরকারের সঙ্গ ছাড়ে বহু বছরের শরিক বাদল পরিবারের নেতৃত্বাধীন শিরোমনি অকালি দল, সেখানে 'ক্যাপ্টেন' অমরিন্দর যদি বিজেপিতে যোগ দেন , তাহলে বহু অঙ্ক পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+