Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাঞ্জাবে ভোটে বড় চ্যালেঞ্জ! নিজের নতুন দল ঘোষণার সিদ্ধান্ত ক্যাপ্টেনের, ১১৭টি আসনেই দেবেন প্রার্থী

পাঞ্জাবে ভোটে বড় চ্যালেঞ্জ! নিজের নতুন দল ঘোষণার সিদ্ধান্ত ক্যাপ্টেনের, ১১৭টি আসনেই দেবেন প্রার্থী

অবশেষে জল্পনার অবসান ঘটালেন ক্যাপ্টেন নিজেই। পাঞ্জাবের বিধানসভা নির্বাচনের আগেই নিজের পৃথক দল ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এবং পাঞ্জাবের ১১৭টি বিধানসভা কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন বলেও জানিয়েছেন। অমরিন্দর সিংয়ের এই ঘোষণার রীতিমত শোরগোল ফেলে দিয়েছে পাঞ্জাবের রাজনৈকিত মহলে। এতে কংগ্রেসের সংকট বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।

নতুন দল গড়ছেন অমরিন্দর

নতুন দল গড়ছেন অমরিন্দর

দল ছেড়ে কংগ্রেসকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন ক্যাপ্টেন অমরিন্দ সিং। নিজের পৃথর রাজনৈতিক দল তৈরির কথা আজ ঘোষণা করেছেন ক্যাপ্টেন। এই নিয়ে কানাঘুসো অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তিনি বিজেপিতে যোগ দেবেন না। নিজের পৃথক রাজনৈতিক দল গড়বে। তবে এতদিন অমরিন্দর নিজে কোনও কিছু বলেননি। বুধবার আনুষ্ঠানিকভাবে সেকথা জানালেন তিনি। অমরিন্দর সিং বলেছেন শীঘ্রই নিজের পৃথক রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন তিনি। এখন চরম প্রস্তুতি চলছে। শুধু নিজের পৃথর রাজনৈতিক দল গড়ার কথাই জানাননি তিনি সেই সঙ্গে পাঞ্জাবের বিধানসভা ভোটে ১১৭টি আসনে তাঁর দল প্রার্থী দেবে বলেও জানিয়েছেন অমরিন্দর সিং। এখন কেবল নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষা।

কংগ্রেসের বড় চ্যালেঞ্জ

কংগ্রেসের বড় চ্যালেঞ্জ

অমরিন্দর সিং ভোটের আগে নতুন দল ঘোষণা করলে নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জের মুখে পড়বে কংগ্রেস। কারণ কংগ্রেস থেকেই অমরিন্দর অনুগামীরা বেরিয়ে যাবেন। তাঁরা ক্যাপ্টেনের দলে যোগ দেবেন। আর অমরিন্দর সিং যখ বলছেন তিনি ১১৭টি আসনে প্রার্থী দেবেন তখন এটা নিশ্চিত যে তিনি বেশ ভাল রকম লোক দলে টানতে সমর্থ হয়েছেন। অবং তাঁর দলে যে কংগ্রেসের নেতারাই থাকবেন তাতে কোনও সন্দেহ নেই। কাজেই ভোটের মুখে বড় ভাঙনের আশঙ্কা তৈরি হতে চলেছে পাঞ্জাব কংগ্রেসে। সেটা এখন কতটা আটকাতে পারবেন সিধু সেটাই এখন দেখার।

ভোট কাটবে কংগ্রেসের

ভোট কাটবে কংগ্রেসের

অমরিন্দর নতুন দল গড়ে প্রার্থী দিলে কংগ্রেসের ভোট কাটার সম্ভাবনা প্রবল রয়েছে। সেক্ষেত্রে লাভ হবে বিজেপিরই। এমনই মনে করছে রাজনৈিতক মহল। কারন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর কংগ্রেসের অন্দরে ক্ষমতা নিয়ে দলাদলি শুরু হয়েছে। চান্নিকে মুখ্যমন্ত্রী করায় পদত্যাগ করেছিলেন সিধু। এই নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছিল পাঞ্জাব কংগ্রেসে। অনেক চেষ্টার পর মান ভঞ্জন হয়েছে সিধুর। প্রদেশ কংগ্রেসের দায়িত্ব নিলেও তেমন ভাবে সেটা সামাল দিতে পারবেন কিনা সেটা বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে কংগ্রেসে থেকেও অনেকেই অমরিন্দরকে সমর্থন করবেন তাতে কোনও সন্দেহ নেই। ভোট ভাগ হয়ে যাবে কংগ্রেসের। তাতে লাভ হবে বিজেপিরই।

বিজেপির বি-টিম

বিজেপির বি-টিম

অমরিন্দর সিং আলাদা দল গড়লে সেটা বিজেপির বি টিম হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ কংগ্রেস ছাড়ার পরেই অমরিন্দর সিং অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। তারপরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনকী জাতিয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠক করেছেন অমরিন্দর। তারপরেই শোনা যাচ্ছিল তিনি বিজেপিতে যোগদান করবেন । যদিও ক্যাপ্টেন জানিয়ে দেন তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। বংশের কৌলিন্য বজায় রেখেই নিজের পৃথক দল গড়তে চলেছেন। এদিকে অমরিন্দরের নতুন দল বিজেপির বি-টিম হিসেবে কাজ করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+